শুক্রবার, জুন ১২, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেপাকিস্তানে ২৩৭ রুপিতে মিলছে ১ ডলার

পাকিস্তানে ২৩৭ রুপিতে মিলছে ১ ডলার

প্রাইম ভিশন ডেস্ক »

ডলারের বিপরীতে পাকিস্তানের রুপির দরপতন চলছেই। দেশটিতে চলমান রাজনৈতিক সংকটের মধ্যে সর্বশেষ মঙ্গলবার আন্তঃব্যাংক বাজারে ডলারের তুলনায় পাকিস্তানির মুদ্রার দর প্রায় ২৩৭ রুপিতে পৌঁছেছে।

স্টেট ব্যাংক অব পাকিস্তানের (এসবিপি) বরাত দিয়ে সংবাদমাধ্যম দ্য নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, গভীর রাজনৈতিক সংকটের মধ্যে পাকিস্তানি রুপির আরো অবনমন হয়েছে এবং বুধবার আন্তঃব্যাংক বাজারে এক ডলার কিনতে গুনতে হচ্ছে ২৩৬.৫০ রুপি। আগের দিনের তুলনায় বুধবার পাকিস্তানি এই মুদ্রা মূল্য হারিয়েছে ৩.৫৭ রুপি।

দ্য নিউজ জানিয়েছে, মঙ্গলবার রাতে পাকিস্তানের সুপ্রিম কোর্টের রায়ে জনসংখ্যায় দেশটির সর্ববৃহৎ প্রদেশ পাঞ্জাবের মুখ্যমন্ত্রী পদ থেকে অপসারিত হয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের ছেলে হামজা শেহবাজ। এটি পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের জন্য একটি বড় ধাক্কা। মূলত হামজা শেহবাজকে অপসারণের পর প্রথম প্রথম ট্রেডিং সেশনে ৩.৫৭ রুপি মান হারায় পাকিস্তানি মুদ্রা।

এক দিন আগে অর্থাৎ মঙ্গলবার লেনদেন শেষ হওয়ার সময় এক ডলারের বিপরীতে পাকিস্তানি মুদ্রার দর ছিল ২৩২.৯৩ রুপি। আর বুধবার সকালে আন্তঃব্যাংক বাজারে তা ডলারের বিপরীতে দাঁড়ায় ২৩৬.৫০ রুপিতে।

উল্লেখ্য, বর্তমানে বিশ্বের সবচেয়ে খারাপ পারফরম্যান্সকারী মুদ্রাগুলোর মধ্যে পাকিস্তানি রুপি একটি। চলতি বছরের শুরু থেকে রুপির মূল্য ৩০ শতাংশেরও বেশি হ্রাস পেয়েছে। মুদ্রা ব্যবসায়ীদের মতে, রাজনৈতিক অনিশ্চয়তা আরো গভীর হওয়া এবং ডলারের সংকট রুপির ওপর চাপ সৃষ্টি করেছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়