Friday, June 26, 2026
spot_img
Homeএই মুহুর্তেসড়ক দুর্ঘটনায় জুলাই মাসে নিহত ৭৩৯

সড়ক দুর্ঘটনায় জুলাই মাসে নিহত ৭৩৯

প্রাইম ভিশন ডেস্ক »

গত জুলাই মাসে ৬৩২টি সড়ক দুর্ঘটনায় ৭৩৯ মারা গেছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরো দুই হাজার ৪২ জন। দুর্ঘটনায় নিহতের মধ্যে নারী ১০৫, শিশু ১০৯ জন।

শনিবার (৬ আগস্ট) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন।

রোড সেফটি ফাউন্ডেশন বলছে, ২৯৮টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২৫১ জন, যা মোট নিহতের ৩৩.৯৬ শতাংশ। মোটরসাইকেল দুর্ঘটনার হার ৪৭.১৫ শতাংশ। দুর্ঘটনায় ১১৮ জন পথচারী নিহত হয়েছে, যা মোট নিহতের ১৫.৯৬ শতাংশ। যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ১৩৭ জন, অর্থাৎ ১৮.৫৩ শতাংশ।
এই সময়ে ১৪টি নৌ-দুর্ঘটনায় ১৮ জন নিহত এবং ৭ জন নিখোঁজ রয়েছে। ২৬টি রেলপথ দুর্ঘটনায় (রেলক্রসিং দুর্ঘটনাসহ) ৪১ জন নিহত এবং ৩৩ জন আহত হয়েছে।

রোড সেফটি ফাউন্ডেশন ৯টি জাতীয় দৈনিক, ৭টি অনলাইন নিউজ পোর্টাল এবং ইলেক্ট্রনিক গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে বলে জানিয়েছে তারা

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়