Wednesday, June 24, 2026
spot_img
Homeএই মুহুর্তেচট্টগ্রামে পৃথক দুর্ঘটনায় দুজনের মৃত্যু

চট্টগ্রামে পৃথক দুর্ঘটনায় দুজনের মৃত্যু

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রাকের পেছনে বাসের ধাক্কায় গ্রিনলাইন পরিবহনের চালক আনোয়ার হোসেন (৫৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বাসের আরও তিন যাত্রী।

মঙ্গলবার (৯ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
এ বিষয়ে জোরারগঞ্জ হাইওয়ে থানার এসআই কামরুল আলম বলেন, মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটায় দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই পেট্রল পাম্প এলাকায় গ্রিনলাইন পরিবহনের শীতাতপ নিয়ন্ত্রিত ডাবল ডেকার বাস একটি মালবাহী ট্রাকের পেছনে ধাক্কা দেয়।

এতে বাসের চালক ঘটনাস্থলেই মারা যান। এ সময় বাসটির আরও তিন যাত্রী আহত হন। তবে তারা আশঙ্কামুক্ত বলে জানান তিনি।

হাটহাজারী

হাটহাজারীতে তেলবাহী ট্রেনে কাটা পড়ে মো. শাহাদাৎ (৮) নামে এক মাদ্রাসার শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বেলা ২টায় হাটহাজারী নাজিরহাট রেল লাইনের আলীপুর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহত শাহাদাৎ পৌরসভা ৩নং ওয়ার্ড আলীপুর গ্রামের মো. জসিম উদ্দিনের দ্বিতীয় পুত্র। সে ওই এলাকার নূরানী তা’লিমুল কোরআন মাদ্রাসার ২য় শ্রেণীর শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে নূরানী তা’লিমুল কোরআন মাদ্রাসা ছুটি পর আলিপুর রেললাইন এলাকায় তেলবাহি ট্রেনে কাটা পড়লে দ্বিখণ্ডিত হয় শিশু শিক্ষার্থী শাহাদাৎ। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। স্থানীয়দের দাবি ঘটনাস্থলে রেললাইন গেইটম্যান না থাকায় এই রকম দুর্ঘটনা প্রতি মুহূর্তে পোহাতে হচ্ছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়