শুক্রবার, মে ১৫, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেরাজ্য এলো পরীমনির ঘরে

রাজ্য এলো পরীমনির ঘরে

প্রাইম ভিশন ডেস্ক »

পুত্র সন্তানের মা হয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে বুধবার তাদের পুত্র সন্তান হয়েছে বলে জানিয়েছেন শরিফুল রাজ। সন্তান ও মা উভয়ে সুস্থ আছেন বলেও জানান তিনি।
এদিকে, সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগেই নাম ঠিক করে রেখেছিলেন পরীমনি।

চলতি বছরের শুরুতেই পরী জানিয়েছিলেন, কন্যা সন্তান হলে তার নাম রাখবেন রাণী আর পুত্র সন্তান হলে রাজ্য।

গেল বছর গুণী নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের নির্মিত চলচ্চিত্র ‘গুণিন’-এর সেটে শরিফুল রাজ ও পরীমনির পরিচয় ও প্রেম। পরবর্তীতে তাদের প্রেম গড়ায় পরিণয়ে। গত বছরের ১৭ অক্টোবর ঘরোয়া আয়োজনে বিয়ে করেন এই জুটি।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়