Saturday, June 27, 2026
spot_img
Homeএই মুহুর্তেছেলের গুলিতে প্রাণ গেল মায়ের

ছেলের গুলিতে প্রাণ গেল মায়ের

প্রাইম ভিশন ডেস্ক »

সম্পত্তি ও টাকা-পয়সা নিয়ে দ্বন্দ্বের জেরে ছেলে মাইনুল তার মা জেসমিন আক্তারকে (৫০) গুলি করে হত্যা করেছে বলে মনে করছেন স্বজনেরা। তবে হত্যার পেছনে মাইনুলের বউ ও শাশুড়ির ইন্ধন আছে বলে দাবি করেছেন বোন নিপা। মাইনুলের বাবা শামসুল আলম মাস্টার মারা যাওয়ার পর থেকে তাদের পরিবারে কলহ শুরু হয় বলে জানা গেছে। একমাস আগে মারা যান মাইনুলের বাবা শামসুল আলম।

চট্টগ্রামের পটিয়া পৌরসভার সাবেক মেয়র ও জাতীয় পার্টির নেতা সদ্য প্রয়াত শামসুল আলম মাস্টারের স্ত্রী জেসমিন আক্তার। তার দুই ছেলে, মাইনুল ও মাশফি। এর মধ্যে মাইনুল বড়। পরিবারের একমাত্র মেয়ে শায়লা শারমিন নিপা। ছোট ছেলে মাশফি বাবা মারা যাওয়ার কয়েকদিন আগে অস্ট্রেলিয়া চলে যান।

নিহতের আত্মীয়-স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, শামসুল আলম মাস্টার মারা যাওয়ার পর সম্পত্তি ও ব্যাংকে জমানো টাকা নিয়ে তাদের মধ্যে পারিবারিক ঝামেলা শুরু হয়। এছাড়া মাইনুল কিছুদিন আগে পরিবারকে না জানিয়ে বিয়ে করেন। এ নিয়েও মায়ের সঙ্গে মনোমালিন্য ছিল মাইনুলের।

আজ (মঙ্গলবার) সকালে মেয়ে শায়লা শারমিন নিপাকে নিয়ে ব্যাংকে যান জেসমিন আক্তার। মাইনুলকে না জানিয়ে বোনকে নিয়ে ব্যাংকে যাওয়ার কথা শুনতে পেয়ে দুপুরের দিকে মায়ের সঙ্গে তর্ক শুরু করেন মাইনুল। এরই একপর্যায়ে মাকে গুলি করেন তিনি। গুরুতর আহত অবস্থায় মা জেসমিন আক্তারকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জেসমিন আক্তারের মেয়ে শায়লা শারমিন নিপা বলেন, বাবা মারা গেছেন ৪০ দিনও হয়নি। তাই আমরা সম্পত্তি নিয়ে কোনো কথা বলতে চাইনি।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়