শুক্রবার, মে ১৫, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেএশিয়ায় উচ্চশিক্ষার জন্য আদর্শ ভারত : নওফেল

এশিয়ায় উচ্চশিক্ষার জন্য আদর্শ ভারত : নওফেল

প্রাইম ভিশন ডেস্ক »

ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশন্স (আইসিসিআর)’র বৃত্তি পেয়েছে চট্টগ্রামের ৭৭ জন শিক্ষার্থী।
মঙ্গলবার চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট হলে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর উপস্থিতিতে এসব শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্য শিক্ষা উপমন্ত্রী বলেন, বর্তমানে এশিয়ার শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার আদর্শ ভারত। প্রতিবেশী দেশ ভারতের সাথে আমােেদর ধর্ম- সংস্কৃতির মিল রয়েছে। যেটি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার কার্যক্রমকে আরও ত্বরান্বিত করে।

সভায় চট্টগ্রাম ভারতীয় সহকারী হাইকমীশনার ডা. রাজীব রঞ্জন আইসিসিআর ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় শিক্ষার্থীরা যাতে ভারতের পরিবেশের সাথে সহজে মিশে যেতে পারে নানা অভিজ্ঞতা তুলে ধরেন।

২০২১ সালের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশ সফরে এলে শিক্ষার্থী ও কর্মকর্তাদের জন্য এক হাজার সুবর্ণজয়ন্তী শিক্ষাবৃত্তির ঘোষণা দেন। আইসিসিআরের অধীনে পাঁচশ ও আইটিসির অধীনে পাঁচশ আসন নির্ধারণ করা হয়। এবার আইসিসিআরের অধীনে চট্টগ্রামের ৭৭ জনের বেশি শিক্ষার্থী এ বৃত্তি পেলো।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়