বুধবার, এপ্রিল ২২, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেআফগানিস্তানে মসজিদে ভয়াবহ বিস্ফোরণ, ধর্মীয় নেতা নিহত

আফগানিস্তানে মসজিদে ভয়াবহ বিস্ফোরণ, ধর্মীয় নেতা নিহত

প্রাইম ভিশন ডেস্ক »

আফগানিস্তানের হেরাত প্রদেশের একটি মসজিদে ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ বিস্ফোরণে তালেবান শীর্ষ নেতা মুজিব রহমান আনসারি নিহত হয়েছেন। খবর আল জাজিরার।

হেরাত পুলিশের মুখপাত্র মাহমুদ রাসুলি জানিয়েছেন, জুমার নামাজ আদায় করতে নিরাপত্তা বাহিনীর সদস্যদের নিয়ে গুজার্গ মসজিদে যাচ্ছিলেন মুজিব রহমান আনসারি।

সূত্র বলছে, তখনই তার ওপর বোমা ছোঁড়া হয়। এতে মুজিব ও তার নিরাপত্তা বাহিনীর সদস্যসহ অন্তত ১৫ জন নিহত হয়েছেন।

এ হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরা একটি ছবিতে দেখা যায় মসজিদের বাইরে রক্তাক্ত দেহ ছড়িয়ে ছিটিয়ে পরে আছে।

গত জুনে ধর্মীয় নেতাদের একটি সমাবেশে মুজিব রহমান আনসারি তালেবানের পক্ষে শক্তিশালী বক্তব্য দিয়েছিলেন। তাছাড়া যারা তালেবান প্রশাসনের বিরুদ্ধে দাঁড়িয়েছিল তাদের সমালোচনা করেছিলেন তিনি।

এর আগেও মসজিদে হামলা হয়েছিল। সেগুলোর দায় স্বীকার করেছিল আইএসআইএল।

হেরাতের যে মসজিদে তালেবান নেতা যাচ্ছিলেন সেটি একটি সুন্নি মসজিদ। তালেবান সুন্নিপন্থি দল।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়