বুধবার, এপ্রিল ২২, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেআগস্টে সড়কে মৃত্যু ৪৫৮ জনের/ ৩৩ শতাংশ মোটরসাইকেল দুর্ঘটনা

আগস্টে সড়কে মৃত্যু ৪৫৮ জনের/ ৩৩ শতাংশ মোটরসাইকেল দুর্ঘটনা

প্রাইম ভিশন ডেস্ক »

গত আগস্ট মাসে সারা দেশে ৪৫৮ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৫১৯ জন। আহত হয়েছেন আরো ৯৬১ জন। নিহতের মধ্যে ৬৪ জন নারী ও ৬৯ জন শিশু রয়েছে।

এরমধ্যে ১৮৩টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হন ১৭২ জন, যা মোট নিহতের ৩৩.১৪ শতাংশ। মোটরসাইকেল দুর্ঘটনার হার ৩৯.৯৫ শতাংশ। দুর্ঘটনায় ১০৯ জন পথচারী নিহত হয়েছে, যা মোট নিহতের ২১ শতাংশ। যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৯৪ জন, অর্থাৎ ১৮.১১ শতাংশ। এই সময়ে ১১টি নৌ-দুর্ঘটনায় ৮ জন নিহত এবং ৬ জন নিখোঁজ রয়েছে। ২৩টি রেলপথ দুর্ঘটনায় ২৪ জন নিহত এবং ৯ জন আহত হয়েছেন।

আজ শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান। সংগঠনটি ৯টি জাতীয় দৈনিক, ৭ টি অনলাইন নিউজ পোর্টাল এবং ইলেক্টনিক গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে বলে জানিয়েছে

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়