বুধবার, এপ্রিল ২২, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেমিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে কড়া প্রতিবাদ

মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে কড়া প্রতিবাদ

প্রাইম ভিশন ডেস্ক »

বাংলাদেশের সীমানার ভেতরে গোলাবর্ষণের ঘটনায় আবারও মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে কড়া প্রতিবাদ জানিয়েছে ঢাকা। আজ রোববার মিয়ানমারের রাষ্ট্রদূত উ অং কিয়াউকে তলব করে তার কাছে এ বিষয়ে একটি আনুষ্ঠানিক কূটনৈতিক পত্র হস্তান্তর করা হয়।

এ নিয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় গত দুই সপ্তাহের মধ্যে মিয়ানমার রাষ্ট্রদূতকে তিন দফা তলব করল।

রাষ্ট্রদূতকে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় তলব করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার অনুবিভাগের মহাপরিচালক মিয়া মাইনুল কবির। বিষয়টি নিশ্চিত করে পররাষ্ট্র দপ্তরের একজন কর্মকর্তা দৈনিক বাংলাকে বলেন, সকালে রাষ্ট্রদূতকে তলব করে প্রায় এক ঘণ্টাব্যাপী বৈঠকে বাংলাদেশের অসন্তুষ্টির বিষয়টি জানানো হয়।

রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য রাখাইনে শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা প্রয়োজন এবং সেটির বিষয়েও বাংলাদেশের পক্ষ থেকে তাগিদ দেওয়া হয়েছে বলে ওই কর্মকর্তা জানিয়েছেন।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়