বুধবার, মে ১৩, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেপ্রাথমিক শিক্ষকদের অনলাইনে বদলি শুরু

প্রাথমিক শিক্ষকদের অনলাইনে বদলি শুরু

প্রাইম ভিশন ডেস্ক »

আগামী ১৫ সেপ্টেম্বর থেকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অনলাইনে বদলি শুরু হচ্ছে। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে বুধবার সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।

সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম খান বলেন, ‘শিক্ষক বদলি চালু না করলে আমরা সঠিক সংখ্যায় যেতে পারব না। বদলি শুধু মহানগরে থাকছে না। প্রথমত আন্তঃউপজেলা, এরপর উপজেলার বাইরে। কারণ অপশন দেওয়া আছে, তার স্বামীর কর্মস্থল। নীতিমালা অনুযায়ী সফটওয়্যারে অপশন দেওয়া হয়েছে।’

সিনিয়র সচিব বলেন, ‘সম্প্রতি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক বদলির পাইলটিং কার্যক্রম শুরু করা হয়। সেটিতে আমরা সফল হয়েছি। সে কারণে আগামী ১৫ সেপ্টেম্বর থেকে সারা দেশে সহকারী শিক্ষক বদলি কার্যক্রম শুরু করা হবে। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন গ্রহণ শেষে এক সপ্তাহ পর তালিকা প্রকাশ করা হবে। বদলিসংক্রান্ত সব কার্যক্রম অনলাইনে করা হবে।’

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়