সোমবার, জুন ১৫, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেডলারের দাম নিয়ে সিদ্ধান্ত আসছে

ডলারের দাম নিয়ে সিদ্ধান্ত আসছে

প্রাইম ভিশন ডেস্ক »

ডলারের মূল্যে একক হারে সিদ্ধান্ত চূড়ান্ত করতে কাল আবারও বসছে ব্যাংকার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ এবং বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন।

এর আগে গত বৃহস্পতিবার ব্যাংকগুলোর সঙ্গে আলোচনা করেছে বাংলাদেশ ব্যাংক। আলোচনা শেষে এবিবি এবং বাফেডা আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ব্যাংককে ডলারের একক হার কার্যকর করার বিষয়ে তাদের সিদ্ধান্ত সম্পর্কে জানাবে।

কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামালের সভাপতিত্বে এবিবি ও বাফেডা নেতৃবৃন্দের সঙ্গে যৌথসভা অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে গভর্নর আবদুর রউফ তালুকদার যোগ দেন। কিন্তু ডলারের জন্য একক হারে সিদ্ধান্ত চূড়ান্ত করতে পারেনি তারা।

উভয় সংস্থাই ডলারের সমন্বিত হার নির্ধারণের আগে ডলারের বাজার পর্যবেক্ষণ এবং আমদানি-রপ্তানি পরিস্থিতি বোঝার জন্য সময় চেয়েছে। কয়েক মাস ধরে ডলারের বাজারে অস্থিরতা চলছে। ডলারের বিনিময় হার স্থিতিশীল রাখতে হিমশিম খাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক।

এবিবির চেয়ারম্যান ও ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আরএফ হুসেইন বলেন, বৈদেশিক বাণিজ্যে লেনদেন ঘাটতি কমে যাওয়ায় আগামী দুই মাসের মধ্যে ডলারের বাজার স্থিতিশীল হবে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়