Tuesday, June 30, 2026
spot_img
Homeএই মুহুর্তেসীমান্তে অচিরেই গোলাগুলি থামবে

সীমান্তে অচিরেই গোলাগুলি থামবে

প্রাইম ভিশন ডেস্ক »

স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আরাকান আর্মিদের সঙ্গে সেদেশের সরকারের যুদ্ধ হচ্ছে। এ কারণে মাঝে মাঝে আমাদের সীমান্তেও গোলা পড়ছে। মিয়ানমার সীমান্তে বিজিবিকে শক্তিশালী করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় প্রতিবাদ জানিয়েছে। আশা করা হচ্ছে অচিরেই গোলাগুলি থামবে।
মঙ্গলবার রাজশাহী পুলিশ লাইন্সে পুলিশ মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

রাজশাহীতে বিএমডিএ ভবনে দুই সাংবাদিকের ওপর হামলার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় যারাই জড়িত থাকুক না কেন, তাদের আইনের আওতায় আনা হবে।

তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধে রাজশাহী বরাবরই প্রতিবাদী ও বলিষ্ঠ ভূমিকা রেখেছে। এখানকার একজন ডিআইজি ও একজন পুলিশ সুপারসহ অনেকেই শহিদ হয়েছেন। এতদিন পরে হলেও এ জাদুঘর নির্মাণ করায় একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে পুলিশ কমিশনারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। স্বাগত বক্তব্য দেন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়