Homeলাইফস্টাইলপাকিস্তানে সাবেক প্রধান বিচারপতিকে গুলি করে হত্যা

পাকিস্তানে সাবেক প্রধান বিচারপতিকে গুলি করে হত্যা

প্রাইম ভিশন ডেস্ক »

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের হাইকোর্টের সাবেক প্রধান বিচারপতি মুহাম্মদ নুর মেসকানজাইকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। গতকাল শুক্রবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।

সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বেলুচিস্তানের খারান এলাকায় একটি মসজিদের বাইরে মেসকানজাইকে গুলি করা হয়। এরপরই তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। খারানের পুলিশ সুপার আসিফ হালিম এসব তথ্য জানিয়েছেন।

বেলুচিস্তান প্রদেশের হাইকোর্টের সাবেক প্রধান বিচারপতি মুহাম্মদ নুর মেসকানজাই।
পাকিস্তানে সেনাপ্রধানের বিরুদ্ধে টুইট করায় সিনেটর গ্রেপ্তার
মেসকানজাইয়ের মৃত্যুতে শোক প্রকাশ করে বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী মির আব্দুল কুদ্দুস বিজেনজো বলেছেন, তিনি যে সেবা দিয়েছেন, তা স্মরণীয় হয়ে থাকবে।

বিজেনজো আরও বলেন, এ কাপুরুষোচিত আক্রমণের ফলে জাতিকে ভয় দেখানো যাবে না।

প্রতিবেদনে বলা হয়েছে, মেসকানজাই একটি যুগান্তকারী রায় লিখেছিলেন, যেখানে রিবাভিত্তিক ব্যাংকিং ব্যবস্থাকে শরিয়াবিরোধী ঘোষণা করা হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়