Saturday, June 27, 2026
spot_img
Homeমুল পাতাআফগানিস্তানে বোমা হামলায় নিহত ১৯

আফগানিস্তানে বোমা হামলায় নিহত ১৯

প্রাইম ভিশন ডেস্ক »

আফগানিস্তানের রাজধানীতে একটি শিক্ষা প্রতিষ্ঠানে আত্মঘাতী বোমা হামলায় ১৯ শিক্ষার্থী নিহত হয়েছেন। তারা সকলেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। পুলিশ এ কথা জানায়।

কাবুলের পশ্চিমাঞ্চলীয় দাশত-ই-বারচি এলাকায় বিস্ফোরণটি ঘটে, প্রাধানত শিয়া মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকায় সংখ্যালঘু হাজরা সম্প্রদায়ের লোকরা বসবাস করে।

কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান জানান, শিক্ষাকেন্দ্রে আত্মঘাতী বোমা হামলার সময় শিক্ষার্থীরা একটি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিল। এতে ১৯ জন নিহত এবং ২৭ জন আহত হয়েছেন।

শিক্ষাকেন্দ্রটিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুক ছাত্রছাত্রীদের কোচিং করানো হয়। এটি প্রধানত প্রাপ্তবয়স্ক পুরুষ এবং মহিলাদের ভর্তি প্রস্তুতির প্রশিক্ষণ দেয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল নাফি তাকোর এর আগে টুইটে বলেছেন, ‘নিহত ও আহতদের ঘটনাস্থল থেকে নিয়ে যাওয়া হচ্ছে। নিরাপত্তা দল ঘটনাস্থলে পৌঁছেছে, হামলার ধরণ এবং হতাহতদের বিস্তারিত পরে জানানো হবে।’

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়