Homeসংবাদচট্টগ্রামে ভারী বর্ষণের সম্ভাবনা শনিবার

চট্টগ্রামে ভারী বর্ষণের সম্ভাবনা শনিবার

প্রাইম ভিশন ডেস্ক »

আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার আবহাওয়া অধিদপ্তরের বুলেটিনে এ পূর্বাভাস দেয়া হয়েছে।

বুলেটিনে বলা হয়, ‘চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরণের ভারি বর্ষণ হতে পারে।

আরও বলা হয়, আগামী তিন দিনের মধ্যে উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। এছাড়াও দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শুক্রবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজশাহী বিভাগের তাড়াশে সর্বোচ্চ ৪১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়