শনিবার, জুন ২০, ২০২৬
spot_img
Homeমুল পাতাসংস্কৃতি দিয়ে সাম্প্রদায়িক অপশক্তিকে প্রতিহত করতে হবে: শিক্ষামন্ত্রী

সংস্কৃতি দিয়ে সাম্প্রদায়িক অপশক্তিকে প্রতিহত করতে হবে: শিক্ষামন্ত্রী

প্রাইম ভিশন ডেস্ক »

শিমুল মুস্তাফার একক আবৃত্তি পরিবেশন বিশিষ্ট কবিদের জনপ্রিয় সব কবিতা দিয়ে বিন্যস্ত করা হয়। এই আয়োজন শুনতে গ্যালারিতে ছিল আবৃত্তিপ্রেমীদের দ্বারা কানায় কানায় পূর্ণ। পিনপতন নীরবতায় কেবল একটি কণ্ঠের নানা বাঁকে শব্দশৈলীর দারুণ কারুকাজ প্রত্যক্ষ করেন তারা। প্রতি আবৃত্তি শেষ হওয়ার পর করতালিতে মুখরিত হয় পুরো কক্ষ।

আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, প্রতি বছরের মতো এবারও বৈকুণ্ঠ আবৃত্তি একাডেমির নিয়মিত আয়োজন ‘যন্ত্রণার মেঘ বৃষ্টি ঝড়’ অনুষ্ঠিত হয়। দেশের আবৃত্তিপ্রেমীদের ভিড়ে আজকের সন্ধ্যাটি মুখরিত হয়।

একক আবৃত্তি শুরুর আগে একই সুরে কথা বলেন শিমুল মুস্তাফাও। তিনি বলেন, ‘একা একা পথ চলা যায় না। সে জন্য এই আয়োজনে অসাম্প্রদায়িক চেতনার বিশিষ্ট সংস্কৃতিজনকে আমন্ত্রণ জানিয়েছি। এখানে আমরা তিন জনকে তাদের কর্মের জন্য জীবদ্দশায় সম্মাননা জানাতে পেরে আনন্দিত।’

এবারের আয়োজনে সাংস্কৃতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ তিনজন বিশিষ্ট গুণীজনকে সম্মাননা দেওয়া হয়। এর মধ্যে সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূরকে ‘আজীবন সম্মাননা পদক’, সম্মিলিত সাংস্কৃতিক জোট ও বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক আবৃত্তিশিল্পী আহকাম উল্লাহকে ‘শব্দ সারথি পদক’ এবং ইয়ুথ গ্লোবাল ফাউন্ডেশনের চিফ পেট্রন ও চেয়ারম্যান সিমা হামিদকে ‘বৈকুণ্ঠ সম্মাননা পদক’ প্রদান করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মশিউর রহমান ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ। অনুষ্ঠান সমন্বয়কারী ছিলেন নিপুণ নিয়ামত ও অলি আহমেদ পল্লব। ইয়ুথ গ্লোবাল ফাউন্ডেশন নিবেদিত এই অনুষ্ঠানের আয়োজনে ছিলেন বৈকুণ্ঠ আবৃত্তি একাডেমি এবং সার্বিক সহযোগিতায় ছিলেন শিমুলের পাঠশালা ও বৈকুণ্ঠ আবৃত্তি একাডেমির সদস্যরা।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়