শনিবার, জুন ২০, ২০২৬
spot_img
Homeমুল পাতারপ্তানি বাড়ানোর দিকে নজর দিচ্ছে রাশিয়া: পুতিন

রপ্তানি বাড়ানোর দিকে নজর দিচ্ছে রাশিয়া: পুতিন

প্রাইম ভিশন ডেস্ক »

অভ্যন্তরীণ সব চাহিদা আমরা মিটিয়ে যাচ্ছি। রপ্তানি বাড়ানোর দিকেও নজর দিচ্ছি। বৈশ্বিক খাদ্য সমস্যা দূর করতে প্রস্তুতির পাশাপাশি গরিব দেশগুলোকে প্রয়োজনীয় সহযোগিতার কথাও জানান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

রোববার (৯ অক্টোবর) পুতিন কৃষি ও প্রক্রিয়াজাতকরণ শিল্প শ্রমিক দিবস উপলক্ষে এক ভিডিও বার্তায় এ কথা বলেন।

তিনি বলেন, কৃষি ও প্রক্রিয়াকরণ শিল্পের কর্মীদের চেষ্টার ফলেই ইতিবাচক ফল পাওয়া যাচ্ছে। বৈশ্বিক খাদ্য সমস্যার সমাধানে অবদান রাখতে রাশিয়া প্রস্তুত। বিশেষ করে গরিব দেশগুলোকে সাহায্যের ক্ষেত্রে।

এছাড়াও তিনি বলেন, পশ্চিমাদের নজিরবিহীন নিষেধাজ্ঞার ফলে কৃষিখাতে নতুন চ্যালেঞ্জ দেখা দিয়েছে। তবে এগুলোকে যৌথভাবে সমাধান করা হবে। নিষেধাজ্ঞাকে ব্যবহার করে নিজেদের উন্নয়ন করতে হবে বলেও জানান তিনি।

ইউক্রেন ও রাশিয়া বিশ্বব্যাপী খাদ্যের ১০ ভাগের এক ভাগ সরবরাহ করে। তারা বিশ্বের গম রপ্তানির ৩০ শতাংশের পাশাপাশি সূর্যমুখী তেলের ৬০ শতাংশ উৎপাদন করে। কমপক্ষে ২৬টি দেশ তাদের অর্ধেকেরও বেশি খাদ্যশস্যের জন্য রাশিয়া ও ইউক্রেনের ওপর নির্ভরশীল। সূত্র: তাস।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়