শুক্রবার, জুন ১৯, ২০২৬
spot_img
Homeমুল পাতাটেকনাফ সীমান্তে ফের গোলাগুলি

টেকনাফ সীমান্তে ফের গোলাগুলি

প্রাইম ভিশন ডেস্ক »

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং সীমান্তে মিয়ানমারের ভেতরে ভারী অস্ত্রের বিকট শব্দ শোনা গেছে। এতে সীমান্তে বসবাসরত পরিবারগুলো আতঙ্কে রয়েছে।

আজ সোমবার ভোর থেকে সকাল আটটা পর্যন্ত টেকনাফে হোয়াইক্যং সীমান্তের বসবাসকারীরা ভারী অস্ত্রের বিকট শব্দ ও গোলাগুলির শব্দ পান। বিষয়টি নিশ্চিত করেছেন হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নূর আহমদ আনোয়ারী।

ইউপি সদস্য হাজী জালাল আহমদ বলেন, ‘কয়েক দিন বন্ধ থাকার পর আবার আজ ভোর থেকে সকাল পর্যন্ত হোয়াইক্যং সীমান্তের মিয়ানমারের কয়েকটি এলাকায় ভারী অস্ত্রের বিকট শব্দ শোন যায়। এতে আমাদের এলাকা পর্যন্ত কেঁপে উঠছে। এলাকার মানুষ আতঙ্কের মধ্যে রয়েছে।’

সীমান্তের বাসিন্দার আবুল কাশেম বলেন, কয়েকদিন ধরে কোনো গোলাগুলির শব্দ পায়নি। আবার হঠাৎ করে আজ থেকে সীমান্তে বিকট শব্দে কেঁপে উঠছে এলাকা। মনে হচ্ছে ভূকম্পন হচ্ছে। এতে এলাকায় মানুষ আতঙ্কে রয়েছে।

সীমান্তের স্থানীয়রা আরও জানান, মিয়ানমার সীমান্তে পরপর ১৫ থেকে ২০ টি মর্টারশেলের বিকট শব্দে হোয়াইক্যং, লম্বাবিল উনছিপ্রাং কেঁপে উঠেছে। সীমান্তের মিয়ানমারের নাইসাদং ও কুমিরখালী ২টি ঘাঁটিতে জান্তা ও বিদ্রোহী গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ঘ হয়েছে। মিয়ানমারের কুমিরখালী বিজিপির ঘাঁটিতে অগ্নিগিরি দেখা গেছে।

হোয়াইক্যং ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোস্তফা চৌধুরী লালু জানান, ‘মিয়ানমারের ভিতরে গুলি ও বোমা বিস্ফোরণের আওয়াজে রীতিমতো ভয় পেয়েছি। মনে হলো আমার বাড়ির সামনেই বোমা বিস্ফোরিত হলো।

টেকনাফ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ওসি) মো. এরফানুল হক চৌধুরী বলেন, ‘সীমান্তে গোলাগুলির খবর জনপ্রতিনিধির মাধ্যমে জেনেছি। বিষয়টি আমরা কর্তৃপক্ষকে জানিয়েছি। এ ছাড়া সীমান্তের ৩০০ মিটারের বসবাসকারীদের পরিস্থিতি অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে। তবে আমরা তাদের খোঁজখবর রাখছি।’

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়