Homeমুল পাতাঅপহরণের অভিযোগ স্ত্রীর, পুলিশ দেখল হোটেলে পরোটা-ভাজি খাচ্ছেন স্বামী!

অপহরণের অভিযোগ স্ত্রীর, পুলিশ দেখল হোটেলে পরোটা-ভাজি খাচ্ছেন স্বামী!

প্রাইম ভিশন ডেস্ক »

ঢাকা থেকে এক রাসায়নিক ব্যবসায়ীকে অপহরণ করা হয়েছে অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন এক নারী। প্রযুক্তির সহায়তায় ২০ দিন পর চট্টগ্রামে থেকে তাকে উদ্ধার করেছে পুলিশ। ওই সময় রেস্তোরাঁয় বন্ধুর সঙ্গে পরোটা-ভাজি খাচ্ছিলেন সজল কুমার রায় (৪৩) নামের ওই ব্যক্তি।

গতকাল মঙ্গলবার তাকে চট্টগ্রাম থেকে উদ্ধার করে ঢাকায় নিয়ে এসেছে উত্তরা-পশ্চিম থানা পুলিশ। পরে জিজ্ঞাসাবাদে পুলিশ জেনেছে, ওই ব্যক্তি আসলে পাওনাদারদের হাত থেকে রক্ষা পেতে পালিয়ে গিয়ে স্ত্রীর সহায়তায় অপহরণের নাটক সাজান।

বিষয়টি নিশ্চিত করে উত্তরা-পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, গত ৪ অক্টোবর নিখোঁজ ব্যবসায়ীর স্ত্রী থানায় অভিযোগ করেন। তিনি অভিযোগে জানান, তার স্বামী গত ৩ অক্টোবর নিখোঁজ হয়েছেন। কিছু লোক তাকে তুলে নিয়ে গেছে। ব্যবসায়িক বিরোধের জেরে তাকে তুলে নেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি। অভিযোগ পাওয়ার পরপরই উত্তরা পশ্চিম থানার একটি দল সজলের খোঁজে নামে।

ওসি মহসীন বলেন, প্রযুক্তির সহায়তায় সোমবার সজলের অবস্থান চট্টগ্রামে বলে নিশ্চিত হওয়া যায়। ঘূর্ণিঝড় সিত্রাং-এর ঝুঁকি মাথায় নিয়েই ব্যবসায়ীকে উদ্ধারে চট্টগ্রামে পৌঁছে পুলিশ। কিন্তু সেখানে গিয়ে দেখা যায়, সজল তার এক বন্ধুসহ একটি হোটেলে পরোটা-ভাজি খাচ্ছেন। তাকে কেউ অপহরণ করেনি। ’

উদ্ধার হওয়া ওই ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে ওসি বলেন, ‘সজল অপহৃত হননি, স্বেচ্ছায় আত্মগোপনে ছিলেন। চট্টগ্রামে বন্ধুর সঙ্গে ঘুরছিলেন। আর এদিকে পুলিশ তাঁকে খুঁজতে খুঁজতে হয়রান।’

পুলিশ আরও জানিয়েছে, সজল প্রথমে কিছুদিন গাজীপুর ছিলেন, এরপর মোহাম্মদপুর থাকেন কয়েকদিন। তারপর চলে যান চট্টগ্রামে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়