Homeমুল পাতাশুরু হচ্ছে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ

শুরু হচ্ছে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ

প্রাইম ভিশন ডেস্ক »

দুই বছর বিরতির পর আবারও শুরু হলো সুন্দরী বিষয়ক প্রতিযোগিতা ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’। সম্প্রতি নতুন আসরের নিবন্ধনও শুরু হয়েছে। এবারের আয়োজনে বিচারকের দায়িত্ব পালন করবেন অভিনেত্রী সারা যাকের ও মডেল-অভিনেরী সাদিয়া ইসলাম মৌ। আজ বৃহস্পতিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনের এসব তথ্য তুলে ধরা হয়।

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২২’র আসরের সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অফিশিয়াল ফ্র্যাঞ্চাইজ ওমিকন এন্টারটেইনমেন্ট ও অর্গানাইজিং পার্টনার এশিয়াটিক’র প্রতিনিধিরা। আরও ছিলেন আয়োজনে বিচারক মডেল-অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ। এর মধ্যে সারা যাকের দেশের বাইরে থাকায় সংবাদ সম্মেলনে উপস্থিত হতে পারেননি।

এসময় মৌ বলেন, ‘আমি খুব সম্মানিত বোধ করছি, এমন একটি আয়োজনে বিচারক হতে পেরে। বিউটি উইথ পারপাস স্লোগানটাও অনেক ভালো। তাই বলতে চাই, এগিয়ে যাও নারী। তোমরা অবশ্যই পারবে।’

আয়োজক প্রতিষ্ঠান অমিকন এন্টারটেইনমেন্ট ও অমিকন গ্রুপের চেয়ারম্যান মেহেদী হাসান জানান, ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ কোনো মডেল খোঁজে না। এ প্রতিযোগিতার মাধ্যমে রোল মডেল খোঁজা হয়।

সংবাদ সম্মেলনে সাবেক দুই ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ জেসিয়া ইসলাম ও জান্নাতুল ফেরদৌস ঐশীও উপস্থিত ছিলেন। এর মধ্যে জেসিয়া ২০১৭ সালে প্রথম আয়োজনে স্বীকৃতি পান আর এরপরের বছর মুকুট ওঠে ঐশীর মাথায়।

উল্লেখ্য, ২০১৯ সালের পর করোনা মহামারির কারণে থেমে ছিল ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ আয়োজন। সম্প্রতি এর নিবন্ধন শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা এই আয়োজনের ফেসবুক পেজ কিংবা অফিসিয়াল ওয়েবসাইটের (www.missworldbangladesh.com) মাধ্যমে আগামী ২৫ নভেম্বর পর্যন্ত নিবন্ধন করতে পারবেন। দেশ থেকে বিজয়ী একজনকে পাঠানো হবে ‘মিস ওয়ার্ল্ড’র বিশ্বমঞ্চে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়