প্রাইম ভিশন ডেস্ক »
কবি ও গবেষক অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক অঞ্জন কুমার দাশ এর তিনটি গ্রন্থ অমৃত অনুভবে (দার্শনিক খন্ড প্রবন্ধ), জীবনের পংক্তিমালা (কাব্যগ্রন্থ), মন চল নিজ নিকেতনে (কাব্যগ্রন্থ) নিয়ে এক প্রকাশনা উৎসব গতকাল ১৯ নভেম্বর সন্ধ্যা ৬ টায় চট্টগ্রাম একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজ সংগঠক ড.রণজিৎ কুমার দে’র সভাপতিত্বে মুখ্য আলোচক ছিলেন শিক্ষাবিদ ও ধর্মতত্ত্ববিদ অধ্যাপক স্বদেশ চক্রবর্তী। এতে আলোচক ছিলেন অধ্যাপক ড. সজীব কুমার ঘোষ, ড. উজ্বল দেব, আবৃত্তিকার রাশেদ হাসান, শিক্ষক অঞ্চল চৌধুরী, অধ্যাপক মোকতার হোসেন, অধ্যাপক মোঃ আইয়ুব, অধ্যাপক এস.এম.ইকবাল, ড.সুমন কুমার দে, অধ্যাপক বিদ্যুৎ কুমার নাথ, প্রবীর চৌধুরী, সুভাষ মুহুরী। অধ্যাপক সুজন কান্তি বিশ্বাস এবং শিমুল বিশ্বাসের সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানের পূর্বে সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এতে রবীন্দ্রসংগীত পরিবেশন করেন সৌম্যদীপ বিশ্বাস, রাহুল দত্ত, মিথীলা দে, ঐন্দ্রিলা মুহুরী, দেবাদ্রিতা দাশ ও শিক্ষিকা বৃষ্টি দত্ত। উৎসবের মূল আলোচনা সভার শুরুতেই উদয়শংকর নৃত্যশৈলী পরিবেশন করেন লেখক নাতনী প্রমিতা প্রজ্ঞা চৌধুরী।
আর আলোচনার ফাঁকে ফাঁকে কবির কাব্যগ্রন্থ থেকে চট্টলার খ্যাতনাম বাচীক শিল্পী বিশ্বজিত পাল, রেখা নাজনীন, প্রণব চৌধুরী, নাঈমা নাজনীন আবৃত্তি পরিবেশন করে উপস্থিত শ্রোতাদের মুগ্ধ করে রাখেন। অনুষ্ঠানে রীগ্যাল প্রকাশনীর পক্ষে শুভেচ্ছা বক্তব্য রাখেন শ্রী সুভাষ মুহুরী, প্রবীর চৌধুরী প্রমুখ। সভায় বক্তারা বলেন কবি অঞ্জণ কুমার দাশের কবিতা ও প্রবন্ধে জীবন বাস্তবতা, সমসাময়িক বিষয় ও জীবনের নানা অভিজ্ঞতার চিত্র চমৎকারভাবে ফুটে উঠেছে। জীবন ঘনিষ্ঠ লেখক হিসেবে তিনি তার অনুভবগুলো লেখার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন।


