Friday, July 3, 2026
spot_img
Homeমুল পাতাবুবলী নাকফুল উপহার দিইনি : শাকিব খান

বুবলী নাকফুল উপহার দিইনি : শাকিব খান

বুবলী

চিত্রনায়িকা শবনম বুবলী জন্মদিন উপলক্ষ্যে শাকিব খানের কাছ থেকে ডায়মন্ডের নাকফুল উপহার পেয়েছেন। এমন একটি সংবাদ নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে শেয়ার করেন শবনম বুবলী। কিন্তু শাকিব খান ২৪ নভেম্বর দেশীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন- কোনো ধরনের ডায়মন্ড নাকফুল আমি তাকে (বুবলীকে) উপহার দিইনি বলে মন্তব্য করেছেন।

শাকিবের এমন মন্তব্যে ডায়মন্ডের নাকফুলের বিষয়টি ‘অপু-বুবলীর স্নায়ুযুদ্ধে ঘি ঢালবে বলে মনে করছেন চলচ্চিত্রসংশ্লিষ্টরা। কেননা এ নিয়ে ইতোমধ্যেই উল্লেখিত দুই নায়িকার পাল্টাপাল্টি ফেসবুক স্ট্যাটাস সংবাদপত্রের শিরোনাম হয়েছে।

সম্প্রতি জন্মদিন উপলক্ষ্যে বুবলী তার ফেসবুক পোস্টে শেহজাদ খান বীরের বাবার (শাকিব খান) কাছ থেকে ডায়মন্ডের নাকফুল উপহার পাওয়ার কথা জানান। স্বাভাবিকভাবেই ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা ধারণা করেন এর মধ্য দিয়ে হয়তো বুবলী-শাকিব খানের সম্পর্কের টানাপোড়েন শেষ হতে চলেছে।

বুবলী ফেসবুকে দেওয়া সেই পোস্টে জানান, গত সপ্তাহে উপহার দিয়েছেন শাকিব খান। তবে উপহারটি কী, তা আগে জানতেন না তিনি। খোলার পর যখন হীরের নাকফুল দেখেন, তখন চোখে পানি এসেছিল তার। সেটি হাতে নিয়ে আবেগপ্রবণও হয়েছিলেন। এমনকি এ উপহারকে অন্যরকম ভালোবাসার বহিঃপ্রকাশ বলেও মনে করেছিলেন এই নায়িকা।

এ পর্যন্ত সবকিছু ঠিকই ছিল, কিন্তু সেই স্ট্যাটাস যখন শাকিব খানের প্রথম স্ত্রী অপু বিশ্বাসের দৃষ্টিগোচর হয় তখন তিনি তা নিজের টাইম লাইনে শেয়ার করে ক্যাপশনে লেখেন- ‘কী যে মজা’। এবং এর আগে জুড়ে দেন দশটি হাসির ইমোজি।

অর্থাৎ বিষয়টিতে যে কোথাও ফাঁক রয়েছে ইঙ্গিতে অপু সেকথা কারো নাম উল্লেখ না করে জানিয়ে দেন। এরপর এ নিয়ে বুবলীও পাল্টা স্ট্যাটাস দেন। আর তাতেই বিষয়টি আলোচনায় উঠে আসে। সেই আলোচনা নিয়ে এবার মুখ খুললেন শাকিব খান। তিনি একটি গণমাধ্যমে বলেন, সবাইকে আশ্বস্ত করে একটা কথা বলতে চাই, কোনো ধরনের ডায়মন্ড নাকফুল আমি তাকে (বুবলীকে) উপহার দিইনি।

‘সত্যি কথা বলতে, তার সঙ্গে আমার কোনো ধরনের যোগাযোগ নেই। উপহার দেওয়া কিংবা উইশ করা- কোনোটাই আমার পক্ষ থেকে হয়নি। সন্তানের প্রয়োজনে সে আমাকে বা আমি তাকে লিখলেও তা শুধু শেহজাদকে কেন্দ্র করে যতটুকু দরকার, ততটুকুই হয়, এর বাইরে আর কোনো কিছুর প্রশ্নই আসে না। যোগ করেন ঢালিউডের এই সুপারস্টার।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়