সোমবার, মে ১১, ২০২৬
spot_img
Homeমুল পাতারাস্তা বন্ধ করে সমাবেশ করলে আইনি ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

রাস্তা বন্ধ করে সমাবেশ করলে আইনি ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রাইম ভিশন ডেস্ক »

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপির সমাবেশে সরকারের পক্ষ থেকে কোনো বাধা দেওয়া হচ্ছে না। কিন্তু তারা রাস্তা বন্ধ করে সমাবেশ করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নেবে।

আজ বুধবার দুপুরে রাজধানীর বিজয় সরণিতে ইউনিয়ন ব্যাংক লিমিটেডের শাখা উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি কেন পল্টনেই সমাবেশ করতে চায় তা খতিয়ে দেখবে আইনশৃঙ্খলা বাহিনী। তাদের সমাবেশে সরকারের পক্ষ থেকে কোনো বাধা দেওয়া হচ্ছে না। তবে দেশের নিয়ম মেনে তাদের সবকিছু করতে হবে।

তিনি বলেন, ‘২৫ লাখ লোকের সমাগম নয়াপল্টনে কেন করবে এটা আমাদের চিন্তার বিষয়। কেন তারা সেখানে করতে চায়। তারা (বিএনপি) যে ঘোষণা দিচ্ছে এখানে বসেই তারা ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনা করবে। সেগুলো যদি হয়ে থাকে তাহলে সরকার আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।’

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়