Homeমুল পাতাশুটিং সেটে অভিনেত্রীর লাশ

শুটিং সেটে অভিনেত্রীর লাশ

প্রাইম ভিশন ডেস্ক »

শুটিং সেট থেকে ভারতীয় এক অভিনেত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার তুনিশা শর্মা (২০) নামে ওই অভিনেত্রীকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলতে দেখতে পান সহকর্মীরা। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে, তুনিশার লাশ ময়নাতদন্তের জন্য মহারাষ্ট্রের ভিওয়াড়ি হাসপাতালে পাঠানো হয়েছে। তবে আত্মহত্যার কারণ এখনো জানা যায়নি।

শিশুশিল্পী হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন তুনিশা। ‘আলিবাবা: দাস্তান-ই কাবুল’ ধারাবাহিকে নায়িকার চরিত্রে অভিনয় করতেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমেও খুব সক্রিয় ছিলেন তুনিশা। তার আকস্মিক মৃত্যুতে শোকাহত গোটা ইন্ডাস্ট্রি।

উল্লেখ্য, কিছু দিন আগে টেলিভিশন অভিনেত্রী বৈশালী ঠক্করও আত্মহত্যা করেছিলেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়