Homeমুল পাতাবছর শেষে যে কথা বলে পরীমনি আলোচনায়

বছর শেষে যে কথা বলে পরীমনি আলোচনায়

প্রাইম ভিশন ডেস্ক »

জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি ভালোবেসে চিত্রনায়ক শরিফুল রাজকে বিয়ে করেছিলেন। সেই সংসারে নেমে এলো ভাঙ্গনের সুর। সব সম্পর্ক ছিন্ন করে গতকাল শুক্রবার রাতেই রাজের বাসা থেকে বের হয়ে এসেছেন বলে জানিয়েছেন এই নায়িকা।

পরীমনি বলেন, ‘আমাদের এখনো বিচ্ছেদ হয়নি। তবে খুব শিগগিরই বিচ্ছেদের চিঠি পাঠিয়ে দেব। আমি রাজের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করেছি। গতকাল রাতে ওর বাসা থেকে বের হয়ে এসেছি। এখন থেকে আমরা আলাদা। দোয়া করি রাজ ভালো থাকুক।’

এই নায়িকা আরও বলেন, ‘এতদিন সন্তানের মুখের দিকে তাকিয়ে একসঙ্গে থাকার চেষ্টা করেছি। এভাবে একটি জীবন চলতে পারে না। তাই বাধ্য হয়ে আমি এই সিদ্ধান্ত নিয়েছি।’

এর আগে ফেসবুকে পরীমনি লিখেন, ‘হ্যাপি থার্টিফার্স্ট এভরিওয়ান! আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও মুক্ত করলাম একটা অসুস্থ সম্পর্ক থেকে। জীবনে সুস্থ হয়ে বেঁচে থাকার থেকে জরুরী আর কিছুই নেই।’

গত ২২ জানুয়ারি নায়িকা পরীমনি আনুষ্ঠানিকভাবে শরীফুল রাজের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে ঘরোয়া আয়োজনে তাদের বিবাহ সম্পন্ন হয়। ১০১ টাকা দেনমোহরে পরী-রাজের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিয়েতে উকিল বাবার ভূমিকায় ছিলেন আরেক নির্মাতা রেদওয়ান রনি।

তবে জানা গিয়েছিল পরী-রাজের এই বিয়ে আনুষ্ঠানিকতা ছিল মাত্র। তারা গত বছর ১৭ অক্টোবর চুপিচুপি বিয়ে করেছেন। বিষয়টি ঘোষণা দেন চলতি বছরের ১০ জানুয়ারি। একই সঙ্গে আরও জানান, বাবা-মা হতে চলছেন দুজনে। এরপর চলতি বছর ১০ আগস্ট তাদের সংসারে জন্ম নেয় পুত্র সন্তান। আদর করে তার নাম রাখা হলো শাহীম মুহাম্মদ রাজ্য।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়