Homeখেলাধুলাসৌদির ক্লাবে যোগ দিয়ে যা বললেন রোনালদো

সৌদির ক্লাবে যোগ দিয়ে যা বললেন রোনালদো

প্রাইম ভিশন ডেস্ক »

অবশেষে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে সৌদি আরবের ক্লাব আল-নাসেরে যোগ দিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে রোনালদোকে দলে ভেড়ানোর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে সৌদির ক্লাবটি।

চুক্তি অনুযায়ী ২০২৫ সাল পর্যন্ত ক্লাবটিতে খেলবেন তিনি। ঠিক কতো টাকায় সিআরসেভেনের সঙ্গে চুক্তি হয়েছে সেটা অবশ্য প্রকাশ করা হয়নি। তবে, জানা গেছে প্রতি মৌসুমে ৭৫ মিলিয়ন ডলার করে পাবেন রোনালদো। যা তাকে ক্লাবটির ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড়ে পরিণত করেছে।

স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কা জানিয়েছে, ৩৭ বছর বয়সী এই তারকার সঙ্গে আড়াই বছরের চুক্তিতে ২০০ মিলিয়ন মার্কিন ডলার খরচ হয়েছে আল নাসেরের। আর ২০৩০ ফিফা বিশ্বকাপ বিডিং করতে সৌদির হয়ে বড় ভূমিকা রাখবেন রোনালদো।

দলের যোগ দেওয়ার পর রোনালদো বলেন, ‘আল নাসেরের ভিশন খুবই অনুপ্রেরণাদায়ক। নতুন একটি দেশ ও লিগে অভিজ্ঞতা নিতে আমি রোমাঞ্চিত। আমার নতুন সতীর্থদের সঙ্গে যোগ দিতে তর সইছে না। তাদের সাফল্যে চূড়ায় নিয়ে যেতে সাহায্য করতে চাই।’

রিয়াদ ভিত্তিক ক্লাব আল-নাসের সৌদি প্রো লিগে খেলে এবং দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ লিগ শিরোপা জিতেছে তারা।

রোনালদোকে দলে ভেড়ানোর পর আল-নাসেরের প্রেসিডেন্ট মুসাল্লি আলমুয়াম্মার এক বিবৃতিতে বলেছেন, ‘এটি ইতিহাসের চেয়েও বেশি কিছু। এটি কেবল আমাদের ক্লাবকে আরও বেশি সাফল্য অর্জনে অনুপ্রাণিত করবে না বরং আমাদের লিগ, আমাদের জাতি এবং ভবিষ্যত প্রজন্ম, ছেলে ও মেয়েদের নিজেদের সেরা সংস্করণ হতে অনুপ্রাণিত করবে।’

আল নাসেরেও ৭ নম্বর জার্সি পরে খেলবেন রোনালদো।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়