প্রাইম ভিশন ডেস্ক »
চট্টগ্রামে নিয়ম-নীতির তোয়াক্কা না করে অবৈধভাবে পাহাড় কাটায় দু’জনের বিরুদ্ধে পরিবেশ আইনে মামলা করেছে জেলা প্রশাসন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, অভিযোগের ভিত্তিতে নগরীর ফয়’স লেক সংলগ্ন দুটি এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে পাহাড় কাটার প্রমাণ পাওয়া গেছে। অভিযানকালে পাহাড় কাটায় সম্পৃক্তরা পালিয়ে যায়।
তিনি জানান, রেকর্ড অনুযায়ী, টিলা শ্রেণির জায়গাটির মালিক ইয়াসিন উল্লাহ রাশেদ। জায়গাটির বায়নামূলে স্বপন কুমার ভট্টাচার্য নামে আরেকজনের নামও রয়েছে। তথ্য-উপাত্ত যাচাই করে পাহাড় কাটায় তাদের সম্পৃক্ততার প্রমাণ মিলেছে। তাই তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
উমর ফারুক আরও জানান, আকবরশাহর লেকসিটি এলাকায় ১৭৮ দাগে পাহাড় কাটার সত্যতা পাওয়া যায়। এ টিলাতে এই দাগে ৮ দশমিক ৬ একর জমি। এসব জমিতে অনেকের মালিকানা রয়েছে। তদন্ত করে মালিকানা চিহ্নিত করে পরিবেশ আইনে মামলা করা হবে। অভিযান অব্যাহত থাকবে।


