Homeমুল পাতা‘সংসদকে ছোট করতে হিরো আলমকে প্রার্থী করেছে বিএনপি’

‘সংসদকে ছোট করতে হিরো আলমকে প্রার্থী করেছে বিএনপি’

প্রাইম ভিশন ডেস্ক »

বিএনপির ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসনের উপনির্বাচনে জাতীয় সংসদকে ছোট করার জন্য হিরো আলমকে বিএনপি প্রার্থী করেছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রাজধানীর কামরাঙ্গীরচর সরকারি হাসপাতাল মাঠে আজ শনিবার আয়োজিত এক শান্তি সমাবেশে এই অভিযোগ করেন তিনি। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ এ সমাবেশের আয়োজন করে।

কাদের অভিযোগ করে বলেন, ‘জাতীয় সংসদকে ছোট করার জন্য হিরো আলমকে প্রার্থী করেছে বিএনপি।’

আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি সমাবেশ নিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘আগামী নির্বাচন পর্যন্ত পাল্টাপাল্টি নয়, প্রতিদিনই কোনো না কোনো কর্মসূচি দিয়ে মাঠে থাকব।’

বিএনপির মিছিলের প্রস্থ বড়, দৈর্ঘ্য ছোট হয়ে গেছে মন্তব্য করে কাদের বলেন, তাঁরা আন্দোলনের ডাক দেবে আগামী নির্বাচনের পর।’

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়