প্রাইম ভিশন ডেস্ক »
দেশে ব্যাংকিং খাতে ১ কোটি টাকার বেশি অ্যাকাউন্ট হিসেবদারীর সংখ্যা গত ২০২২ এর ডিসেম্বর প্রান্তিকে বেড়েছে ৩,৪২৬টি। বাংলাদেশ ব্যাংকের ‘শিডিউলড ব্যাংকস স্ট্যাটিস্টিকস’ রিপোর্টে এ তথ্য পাওয়া গেছে।
ব্যাংকাররা বলছেন, বিশ্ববাজারের ন্যয় দেশের বাজারে পণ্যের দাম বাড়ার ফলে অধিকাংশ ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোর ব্যাপক মুনাফা করেছে যার ফলে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে।
রিপোর্টে দেখা গেছে, ডিসেম্বর শেষে কোটিপতি অ্যাকউন্ট হোল্ডার ১ লাখ ৯৯৪৬ জন। সেপ্টেম্বর প্রান্তিক শেষে এর পরিমাণ ছিল ১ লাখ ৬৫২০।
কোভিডের পর থেকে কোটিপতি হিসেবে পরিমাণ বাড়ছিল। কিন্তু ২০২২ এর সেপ্টেম্বর প্রান্তিকে কোটিপতি অ্যাকাউন্ট কমেছে প্রায় দুই হাজারটি ।
ব্যাংকাররা বলেন, কোটি টাকার ব্যাংক হিসাব আর কোটিপতির সংখ্যা কখনই এক নয়। এসব ব্যাংক হিসাবের গ্রাহকদের মধ্যে ব্যক্তির চেয়ে প্রতিষ্ঠানের সংখ্যাই বেশি। দেশে আসল কোটিপতি এর চেয়ে কয়েকগুণ বেশি।
বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, ২০২২ এর ডিসেম্বর শেষে ব্যাংকগুলোয় জমাকৃত আমানতের পরিমাণ ছিল ১৫ লাখ ৮৮ হাজার কোটি টাকা। মোট ১৩ কোটি ৬২ লাখ ব্যাংক হিসাবে এ আমানত জমা হয়েছে। এরমধ্যে কোটিপতিদের যে আমানত রয়েছে তা মোট ব্যাংকিং খাতের আমানতের ৪২.৬৩%।
কোটি টাকার স্থিতি থাকা ব্যাংক হিসাবের তথ্য দিলেও সে হিসাবগুলোর মধ্যে ব্যক্তির সংখ্যা কত, সে পরিসংখ্যান বাংলাদেশ ব্যাংকের কাছেও নেই।
দেশের কয়েকটি সরকারি-বেসরকারি ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগে কথা বলে জানা যায়, এ ব্যাংকগুলোর কোটি টাকার বেশি হিসাবের মাত্র ৫-৭ শতাংশ ব্যক্তির। বাকি হিসাবগুলো সরকারি-বেসরকারি ও বিদেশি খাতের প্রতিষ্ঠানের। এরমধ্যে করপোরেট প্রতিষ্ঠান যেমন রয়েছে, তেমনি রয়েছে স্বেচ্ছাসেবী ও সামাজিক প্রতিষ্ঠানও।


