প্রাইম ভিশন ডেস্ক »
নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে আজ ৩০ মার্চ অভিযান পরিচালনা করে সরকারহাট বাজারে বিভিন্ন দোকানে পণ্যের মূল্যতালিকা প্রদর্শিত না থাকা ও নির্ধারিত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয় করায় নিম্নবর্ণিত
দোকান মালিকগণকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর আওতায়, সর্বমোট বিশ হাজার জরিমানা প্রদান করা হয়। সুকান্ত দাশ, দোকানিকে দশ হাজার টাকা,শাহ আলমকে ৫ হাজার টাকা, মহিউদ্দিন ৫ হাজার টাকা।
৩টি দোকানে বিশ হাজার টাকা জরিমানা ডিসিআর মূলে তাৎক্ষণিক আদায় করে ভবিষ্যতের জন্য তাদেরকেসহ পাশ্ববর্তী অন্যান্য দোকানিকে সতর্ক করা হয়।


