Homeমুল পাতাহোয়াটসঅ্যাপে চ্যাট লক করা যাবে

হোয়াটসঅ্যাপে চ্যাট লক করা যাবে

প্রাইম ভিশন ডেস্ক »
হোয়াটসঅ্যাপে আসছে নতুন ফিচার। এই ফিচারের মাধ্যমে লুকিয়ে অন্যের চ্যাট পড়ার সুযোগ নেই। কেননা, প্ল্যাটফর্মটি ব্যবহারকারীর নিরাপত্তা জোরদার করা হয়েছে। হোয়াটসঅ্যাপে প্রতিটি চ্যাট লক করা যাবে।

 

ওয়াবেটা ইনফো জানিয়েছে, ডেভেলপাররা একটি নতুন ফিচার নিয়ে কাজ করছেন, যা আঙুলের ছাপ বা পাসকোডের মাধ্যমে ব্যবহারকারীদের পৃথক-পৃথক চ্যাট লক করে রাখতে দেবে। আপনার দেওয়া সেই পাসকোড বা ফিঙ্গারপ্রিন্ট ছাড়া কেউই চ্যাটগুলোকে খুলতে পারবেন না।

chatএখন কেউ যদি আপনার ফোনটিকে নিয়ে সেখান থেকে হোয়াটসঅ্যাপ চ্যাট খোলার চেষ্টা করেন, তাহলে তিনি বেমালুম ব্যর্থ হবেন। তিনি যদি ফোনটি নিয়ে একাধিক বার অথেন্টিকেশনের চেষ্টা করেন এবং ব্যর্থ হন, সেক্ষেত্রে তাদের চ্যাটটি সাফ করতে হবে।

তবে এই ফিচার যে শুধু চ্যাটই লুকিয়ে রাখতে দেবে তা নয়। পাশাপাশি ব্যক্তিগত চ্যাটের সঙ্গেই আগত গোপনীয় ছবিগুলোকেও লুকিয়ে রাখতে সাহায্য করে।

হোয়াটসঅ্যাপে ফর বেটা অ্যানড্রয়েড (v2.23.8.2) ভার্সনে এই ফিচারটি পরিলক্ষিত হয়েছে। আপাতত এই বৈশিষ্ট্য ডেভেলপমেন্টের পর্যায়ে রয়েছে। তাই, অ্যাপের ভবিষ্যতের ভার্সনে এর দেখা মিলতে পারে। এদিকে গত মাসেও হোয়াটসঅ্যাপ একাধিক জরুরি ফিচার্স লঞ্চ করেছে।

তার মধ্যে উল্লেখযোগ্য হল, অ্যাপের উইন্ডোজ ভার্সনের জন্য কল লিংক, অ্যানড্রয়েড ট্যাবলেটের জন্য স্প্লিট ভিউ ইন্টারফেস, গ্রুপের নতুন সদস্যদের অ্যাপ্রুভ করার ক্ষমতা, স্টেটাস আপডেট হিসেবে ভয়েস নোট পোস্ট করা ইত্যাদি।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়