Homeমুল পাতাকর্ণফুলী টানেল সেপ্টেম্বরে উদ্বোধন ‘হতে পারে’

কর্ণফুলী টানেল সেপ্টেম্বরে উদ্বোধন ‘হতে পারে’

প্রাইম ভিশন ডেস্ক »

কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল আগামী আগামী সেপ্টেম্বর মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করতে পারেন।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বুধবার সেতু বিভাগের সম্মেলন কক্ষে কর্মকর্তা ও কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় একথা জানান।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সেতু বিভাগের সচিব মো. মনজুর হোসেনের সভাপতিত্বে ওই মতবিনিময় সভায় বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী কাজী মো. ফেরদাউস, বিভিন্ন প্রকল্পের প্রকল্প পরিচালকসহ সেতু বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গত ২৬ নভেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের দক্ষিণ সুড়ঙ্গের পূর্তকাজের সমাপ্তি ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সুড়ঙ্গটি চট্টগ্রামের আনোয়ারা প্রান্ত থেকে শুরু হয়ে নগরের পতেঙ্গা প্রান্ত পর্যন্ত। পতেঙ্গা থেকে আনোয়ারামুখী উত্তর সুড়ঙ্গের কাজও প্রায় শেষ।

প্রকল্পটি শুরু হয় ২০১৫ সালে, শেষ হওয়ার কথা ২০২৩ সালের ডিসেম্বরে। প্রথমে এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল সাড়ে আট হাজার কোটি টাকা। প্রথম সংশোধন প্রকল্পের ব্যয় বেড়ে হয় ১০ হাজার ৪০০ কোটি টাকার মতো। উদ্বোধনের বছরে এসে তৃতীয়বার সংশোধন অনুমোদন পেয়েছে এই প্রকল্প। এবার খরচ ধরা হয়েছে ১০ হাজার ৬৮৯ কোটি ৭১ লাখ টাকা।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়