Homeমুল পাতাঐশ্বরিয়ার গায়ে হাত তুলেছিলেন সালমান

ঐশ্বরিয়ার গায়ে হাত তুলেছিলেন সালমান

প্রাইম ভিশন ডেস্ক »

বলিউড তারকা সালমান খান ও ঐশ্বরিয়া রাই নব্বইয়ের দশকের শেষের দিকের অন্যতম আলোচিত জুটি। তাদের প্রেম, বিচ্ছেদ, তারপর একে অপরের মুখ না দেখা সব মিলিয়ে সে সময় প্রায়ই খবরের শিরোনামে থাকতেন এই দুই তারকা।

তাদের প্রেমটা শুরু হয়েছিল সঞ্জয় লীলা বানশালী পরিচালিত ‘হাম দিল দে চুকে সানাম’এর সেটে। সেই সময় তারা কাছাকাছি আসেন। এক সময় শোনা যায়, সিনেমার এক প্রিমিয়ার পার্টিতে ঐশ্বরিয়া সম্পর্কে বাজে মন্তব্য করায় এক পরিচালককে চড় মেরে বসেন সালমান খান।

এখানেই শেষ নয়, ঐশ্বরিয়ার গায়ে হাত তোলার অভিযোগও উঠেছিল সেই সময়। প্রথমে স্বীকার না করলেও পরে সে কথা মেনে নিয়েছিলেন বিশ্বসুন্দরী।

তিনি বলেছিলেন, একবার নয়, বহুবার তাকে শারীরিক নির্যাতনের শিকার হতে হয়েছে সালমানের কাছে। ঐশ্বরিয়ার এই অভিযোগে যে উত্তর দেন সালমান, তাতেই শোরগোল ফেলে দেয়।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার খবরে জানা যায়, এক সাক্ষাৎকারে বলিউড ভাইজান সালমান খান ঐশ্বরিয়ার অভিযোগ মিথ্যা বলেই দাবি করেন। অতীতের সেই সাক্ষাৎকারে সালমান বলেন, যখন একজন নারী বলছেন আমি এমন কাজ করেছি, আমার কিছু বলার নেই। আমার মনে হয় না, আমি প্রচণ্ড রেগে কাউকে আঘাত করছি আর সেটা কোনো নারী মেনে নিচ্ছেন। আমি যদি রেগে কাউকে আঘাত করে থাকি, তা হলে তার রক্ষা থাকবে না!

তবে সে সবই এখন অতীত। এরই মাঝে কেটে গেছে অনেকগুলো বছর। ঐশ্বরিয়া এখন বচ্চন পরিবারের বধূ। স্বামী অভিষেক ও মেয়ে আরাধ্যাকে নিয়ে সুখের সংসার তার। অন্যদিকে, একাধিক নায়িকার সঙ্গে সম্পর্কের গুঞ্জন শোনা গেছে সালমানের। তবে এখনও ঘর বাধা হয়নি তার।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়