Homeমুল পাতাআবেদনময়ী মারিয়া মিম, কাকে খুঁজছেন

আবেদনময়ী মারিয়া মিম, কাকে খুঁজছেন

প্রাইম ভিশন ডেস্ক »

বেঞ্চে পা তুলে বসে আছেন। পরনে লাল রঙের শাড়ি, সঙ্গে লম্বা হাতার ব্লাউজ। হাতে চুড়ি, আঙুলে আংটি। গলায় পুঁতির মালা। ঠোঁটে লিপস্টিক। কানে বড় দুল। চোখের পাঁপড়িতে কাজল মাখা। চুলগুলো ছেড়ে দেওয়া।
নিজের ফেসবুকে পোস্ট করা বেশ কটি ছবিতে এমন আবেদনময়ী রূপে ধরা দিয়েছেন অভিনেতা সিদ্দিকুর রহমানের প্রাক্তন স্ত্রী মিম। ছবির ক্যাপশনে মিম লিখেছেন— ‘সারা অঙ্গে জ্বলছে দেখো প্রেমের আগুন, নিবাতে গিয়ে কেন জ্বালাও দ্বিগুণ, কি দিয়ে বুঝাই মনের ভ্রমরটাকে, ও সে চায় তোমাকে, তুমি চাও আমাকে।’

আবেদনময়ী মডেল-অভিনেত্রী মারিয়া মিম। অভিনেতা সিদ্দিকের সঙ্গে সংসার করতে পারেননি। কারণ তিনি অভিনয়ে আগ্রহী ছিলেন, অন্যদিকে সিদ্দিক চাইতেন তার স্ত্রী সংসারী হোক। কারণ সংসার, সন্তান, স্বামী ও অভিনয়ে একসঙ্গে চালাতে গেলে সংসারে অশান্তি হবে সে আশঙ্কা থেকেই সিদ্দিক এমন কথা বলেন তাকে। কিন্তু তিনি তা মানেননি। পরে সিদ্ধান্ত নেন আলাদা হওয়ার। শেষ বিয়ে ভেঙে যায়। এখন তারা আদাল বসবাস করেন।

এদিকে মিমের একটি ছবি তোলপাড় সৃষ্টি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তিনি বোধহয় প্রেমের আগুন নেভানোর মানুষ খুঁজছেন। এসব ছবি প্রকাশ্যে আসার পর মিমের রূপের প্রশংসা করছেন নেটিজেনরা। ‘এই আগুনে জ্বলতে চাই’ টাইপের অনেক মন্তব্য শোভা পাচ্ছে ছবির কমেন্ট বক্সে।

বাংলাদেশি বংশোদ্ভূত মারিয়া মিম স্পেনের নাগরিক। বলা যায়, সিদ্দিককে ভালোবেসে বাংলাদেশে ফিরেন তিনি। ২০১২ সালে সিদ্দিকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মারিয়া মিম। ২০১৩ সালে এই সংসার আলো করে জন্ম নেয় এ দম্পতির প্রথম সন্তান আরশ হোসেন।

ভালোবেসে সিদ্দিককে বিয়ে করলেও ২০১৯ সালের শেষের দিকে ডিভোর্স হয় তাদের। বিচ্ছেদের আবেদন মিমই করেছিলেন। গুঞ্জন রয়েছে, মিম শোবিজে কাজ করতে চান। কিন্তু সিদ্দিক গৃহিণী হিসেবেই চেয়েছেন। আর এজন্য ডিভোর্সের সিদ্ধান্ত নেন মিম।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়