Homeমুল পাতাখেলাপি ঋণ বেড়ে এক লাখ ৩১ হাজার ৬২০ হাজার কোটি টাকা

খেলাপি ঋণ বেড়ে এক লাখ ৩১ হাজার ৬২০ হাজার কোটি টাকা

প্রাইম ভিশন ডেস্ক »

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্তসহ খেলাপি ঋণ কমানো নিয়ে নানা আলোচনার মধ্যেই তা আরও বেড়েছে। ডিসেম্বর শেষে কাগজে-কলমে খেলাপি ঋণ কম দেখানো হলেও চলতি বছরের মার্চে তা আবার বেড়ে গেছে। মার্চ শেষে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে এক লাখ ৩১ হাজার ৬২০ কোটি টাকা, যা মোট বিতরণ করা ঋণের ৮ দশমিক ৮০ শতাংশ।

আগের প্রান্তিক ডিসেম্বর শেষে খেলাপি ঋণের পরিমাণ ছিল এক লাখ ২০ হাজার ৬৫৬ কোটি টাকা। সেই হিসাবে তিন মাসের ব্যবধানে খেলাপি ঋণ বেড়েছে প্রায় ১১ হাজার কোটি টাকা। আর গত বছরের একই সময়ের তুলনায় বেড়েছে প্রায় ১৮ হাজার কোটি টাকা। গত মার্চ শেষে খেলাপি ঋণের এই পরিমাণ ছিল এক লাখ ১৩ হাজার ৪৪০ কোটি টাকা।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়