Homeমুল পাতাএক ফ্রেমে ধরা দিলেন বাংলাদেশের তিন নক্ষত্র

এক ফ্রেমে ধরা দিলেন বাংলাদেশের তিন নক্ষত্র

প্রাইম ভিশন ডেস্ক »

এক ফ্রেমে ধরা দিলেন বাংলাদেশের তিন নক্ষত্র। আজ শুক্রবার চঞ্চল চৌধুরীর ফেসবুক থেকে শেয়ার হওয়া ছবিতে দেখা মেলে বাংলাদেশের জনপ্রিয় তিন অভিনেতা চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম ও আফরান নিশোকে। ‘শিরোনামহীন’ শিরোনামের ছবিটি রীতিমতো ভাইরাল।

ছবিটি পোস্ট করার সঙ্গে সঙ্গে ভাইরাল। ভক্ত থেকে শুরু করে শোবিজ তারকারা শুভেচ্ছা জানাচ্ছেন তাদের। শুধু এপারেই নয়, পশ্চিমবঙ্গের তারকারাও ছবির প্রশংসা করছেন।

পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা ঋত্বিক চক্রবর্তী মন্তব্যে লিখেছেন, ‘আপনাদের জয় হোক’।

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শাহনাজ খুশি লিখেছেন, ‘ছবি দেখে দৌড়ায় আসলাম, লাইক/কমেন্টস করে ধন্য হতে। এত বড় বড় সেলিব্রেটি এক জায়গায়! বাপ রে বাপ?! বাংলাদেশ কেমন যেন ক্যাৎ হয়ে গেল মনে হচ্ছে।’

অভিনেত্রী রুনা খান, জাকিয়া বারী মম, কাজী নওশাবা ভালোবাসার ইমুজি ছড়িয়ে দিয়েছেন মন্তব্যের ঘরে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়