Homeমুল পাতানতুন সিনেমায় মিম

নতুন সিনেমায় মিম

প্রাইম ভিশন ডেস্ক »

‘পরাণ’ সিনেমার মাধ্যমে সিনেমাপ্রেমীদের সব মনোযোগ নিজের দিকে টেনেছিলেন বিদ্যা সিনহা মিম। দুই বাংলা মিলিয়ে ব্যস্ত সময় কাটছে তার। তারই ধারাবাহিকতায় মিম এবার যুক্ত হয়েছেন ‘দিগন্তে ফুলের আগুন’ নামের একটি ছবিতে।

এ প্রসঙ্গে মিম বলেন, “সবসময় ভালো গল্প ও ভালো চরিত্রের সঙ্গে থাকতে চাই, যা দর্শকদের ভাবাবে এবং ভালোলাগা দেবে। সেই সঙ্গে একজন অভিনেত্রী হিসেবে আমাকেও তৃপ্তি দেবে। ‘দিগন্তে ফুলের আগুন’ অসাধারণ একটি গল্পের সিনেমা। আমার বিশ্বাস ভালো কিছু হবে।”

‘দিগন্তে ফুলের আগুন’ ছবিটি নির্মাণ করা হচ্ছে শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের স্ত্রী পান্না কায়সারের জীবন নিয়ে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের স্ত্রী পান্না কায়সারের জীবন নিয়ে এই সিনেমার গল্প। আমি অভিনয় করছি পান্না কায়সারের চরিত্রে।’

নিজের ফেসবুকেও ছবিটি নিয়ে পোস্ট দিয়েছেন মিম। মহরতের ছবি পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘নতুন ছবি।’ এ খবর শুনে অভিনেত্রীর অনুরাগীরাও শুভকামনা রেখে গেছেন মন্তব্যের ঘরে।

ছবিটি নির্মাণ করছেন ওয়াহিদ তারেক। আজ মঙ্গলবার থেকে শুরু হয়েছে এর শুটিং। এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে মিম অভিনীত ‘অন্তর্জাল’ ও ‘মানুষ’ সিনেমা। ‘মানুষে’ তার বিপরীতে আছেন টলিউড সুপারস্টার জিৎ।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়