প্রাইম ভিশন ডেস্ক »
বক্স অফিসে রমরমিয়ে চলছে রণবীর-আলিয়ার ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ সিনেমাটি। প্রথম সপ্তাহের শেষে ব্যবসার অঙ্কও মন্দ নয়। এই ছবির মধ্যে দিয়ে সাত বছর পর পরিচালনায় ফিরলেন করণ জোহর।
এই ছবির চরিত্রায়ন মুক্তির আগে থেকেই আলোচনার কেন্দ্রে ছিল। রণবীর সিং, আলিয়া ভাট থেকে চূর্ণী গঙ্গোপাধ্যায় ও টোটা রায় চৌধুরীর মতো টলিউড অভিনেতারাও রয়েছেন এতে। দেখা গেছে জয়া বচ্চন, ধর্মেন্দ্র ও শাবানা আজমির মতো তারকাদেরও।
আপনি জানেন কি, ছবিতে অভিনয় করা জনপ্রিয় তারকারা কে কতো পারিশ্রমিকের বিনিময়ে অভিনয় করেছেন? না জানলে কোনো ক্ষতি নেই। এই প্রতিবেদন থেকে জেনে নিন তারা কে কতো পারিশ্রমিক নিয়েছেন।
রণবীর সিং: বলিউডে পুরুষ অভিনেতারা যে অভিনেত্রীদের তুলনায় বেশি পারিশ্রমিক পান এ কথা একরকম ওপেন সিক্রেট। রণবীর সিং এই ছবির তারকাদের মধ্যে সবচেয়ে বেশি পারিশ্রমিক ঘরে তুলেছেন। তার মোট প্রাপ্ত অর্থ ২৫ কোটি রুপি।
আলিয়া ভাট: রণবীরের পরেই এই ছবিতে অভিনয় করে সবচেয়ে বেশি পারিশ্রমিক যার ব্যাগে ঢুকেছে তার নাম আলিয়া ভাট। এই ছবি থেকে প্রায় ১০ কোটি রুপি উপার্জন করেছেন তিনি।
ধর্মেন্দ্র: বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র এই ছবিতে রণবীরের বাবার চরিত্রে অভিনয় করেছেন। এক কোটি ৫০ লাখ রুপি পারিশ্রমিক দেওয়া হয়েছে তাকে।
শাবানা আজমি: ছবিতে ধর্মেন্দ্রর প্রেমিকার ভূমিকায় অভিনয় করেছেন শাবানা। এক কোটি রুপি পারিশ্রমিক পেয়েছেন তিনি।
জয়া বচ্চন: রণবীরের দাদির চরিত্রে জয়া অভিনয় করে পেয়েছেন এক কোটি রুপি। রাগী, রাশভারী পাঞ্জাবি নারীর চরিত্রে দেখা গেছে তাকে।
তবে এই ছবি থেকে বাঙালি অভিনয়শিল্পী চূর্ণী গঙ্গোপাধ্যায় ও টোটা কত টাকা উপার্জন করেছেন— সেই তথ্য তারা প্রকাশ করতে চাননি সংবাদ মাধ্যমে।


