প্রাইম ভিশন ডেস্ক »
এশিয়া কাপ খেলতে শ্রীলঙ্কার উদ্দেশে রবিবার দুপুরে দেশ ছাড়বে বাংলাদেশ দল। ইতোমধ্যেই বিমানবন্দরে প্রবেশ করেছেন ক্রিকেটাররা। তবে বিমানবন্দরে আসেননি লিটন দাস। অসুস্থতাজনিত কারণে দলের সঙ্গে শ্রীলঙ্কায় যাচ্ছেন না তিনি।
জানা গেছে, লিটন দাস জ্বরে ভুগছেন। তার ডেঙ্গু টেস্ট করানো হয়েছে। সেই ফল নেগেটিভ এসেছে। বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান জানিয়েছেন, সুস্থ হলে আগামীকালের ফ্লাইটে ঢাকা ছাড়বেন লিটন। না হলে বিকল্প চিন্তা করবে বিসিবি।
লিটনের মতো দলের সঙ্গে যাচ্ছেন না তানজিম হাসান সাকিব। ইবাদত হোসেনের বদলি হিসেবে ডাক পাওয়া তানজিমের জন্য বিমানের টিকিট দেরিতে কাটা হয়েছে। তাই তিনি আগামীকাল সোমবার শ্রীলঙ্কার উদ্দেশে দেশ ছাড়বেন।


