Homeমুল পাতাশ্রুতি হাসানের আক্ষেপ

শ্রুতি হাসানের আক্ষেপ

প্রাইম ভিশন ডেস্ক »

শ্রুতি হসান। দক্ষিণ ভারতের সিনেমায় জনপ্রিয় নাম। নিজের অভিনয়দক্ষতা ও গ্ল্যামার দিয়ে বাজিমাত করেছেন তিনি বহু সিনেমায়। বাবা কিংবদন্তি অভিনেতা কামাল হাসানের যোগ্য উত্তরসূরি ভাবা হয় তাকে। সম্প্রতি তার নতুন সিনেমা ‘সালার : পার্ট ওয়ান-সিজফায়ার’-এর মুক্তির তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে। এরপরই অভিনেত্রী বিষয়টি নিয়ে আক্ষেপ প্রকাশ করেন।

সিনেমাটি আগের ঘোষণা অনুযায়ী এই মাসের ২৮ তারিখ প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার কথা ছিল। তবে বলিউড বাদশাহ শাহরুখ খানের বহুল আলোচিত সিনেমা ‘জওয়ান’৭ সেপ্টেম্বর মুক্তি দেওয়ায় ‘সালার’-এর মুক্তি পিছিয়ে গেছে। মুক্তির নতুন পরিকল্পনা করা হয় নভেম্বর মাসকে কেন্দ্র করে। এই মাসের যেকোনো তারিখে সিনেমাটি মুক্তি দেওয়া হবে বলে প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে নিশ্চিত করা হয়।

ধারণা করা হচ্ছে, ততদিনে জওয়ান ঝড় থেমে যাবে। এরপরই শ্রুতি হাসান আক্ষেপ প্রকাশ করে নিজের টুইটার অ্যাকাউন্টে লেখেন, ‘সালার সিনেমাটির মুক্তির তারিখ পিছিয়ে যাওয়ার বিষয়টি শুনে আমি খুবই ব্যথিত হয়েছি। তারিখ পিছিয়ে নেওয়ার যে কারণ ব্যখ্যা করা হয়েছে, এটি খুবই বাজে লেগেছে আমার কাছে। আমার মনে হচ্ছে আমরা শুরুতেই হার মেনে নিয়েছি। সালার ও জওয়ান একই মাসে মুক্তি পাচ্ছে। এক দিনে নয়। আপনি যদি এক মাস পরও সিনেমা মুক্তি দেওয়ার সাহস না পান, তাহলে মনে হয় সিনেমাটি মুক্তি দেওয়াই ঠিক না। না হয় সবাইকে বলে দেবেন আমি সিনেমা মুক্তি দিচ্ছি এখন আর কেউ সিনেমা মুক্তি দিয়েন না। কিন্তু সালার টিম দুর্বল মানসিকতার পরিচয় দিয়েছে সেটি মেনে নেওয়া যায় না। এমনটা আমি আশা করিনি।’

এরপর শাহরুখ খানের জওয়ান সিনেমার প্রশংসা করে শ্রুতি আরও বলেন, বলিউড বাদশাহ নতুন করে আবারও ইন্ডাস্ট্রি জাগিয়ে তুলেছেন। তার এমন সফলতার জন্য আমাদের সবার শুভকামনা রয়েছে। তার দেখানো সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে পারলেই ইন্ডাস্ট্রিকে নতুন করে আর কোনো ঝামেলা বা সংকটে পড়তে হবে না।

প্রায় ২০০ কোটি রুপি বাজেটে নির্মিত সালার : পার্ট ওয়ান-সিজফায়ার সিনেমায় অভিনয় করছেন ‘বাহুবলী-খ্যাত তেলেগু তারকা প্রভাস। বাহুবলীর পর বক্স অফিসে ভালো কোনো সিনেমা উপহার দিতে পারেননি এই তারকা। তাই নতুন সিনেমাটি নিয়ে কোনো রকম ঝুঁকি নিতে চায় না প্রযোজক প্রতিষ্ঠান ইউভি ক্রিয়েশন এএ ফিল্মস ও নির্মাতা প্রশান্ত নীল। সেজন্যই তারা শাহরুখের সিনেমার মুখোমুখি হতে রাজি নয়।

সালার-এ তার বিপরীতে দেখা যাবে শ্রুতি হাসানকে। এ ছাড়া সিনেমায় আরও অভিনয় করছেন মালয়ালম তারকা পৃথ্বীরাজ সুকুমারন। তেলুগু, কন্নড়, তামিল, হিন্দি ও মালয়ালম ভাষায় সিনেমাটি মুক্তি দেওয়া হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়