Homeমুল পাতাকাকে মিস করছেন সাকিব

কাকে মিস করছেন সাকিব

প্রাইম ভিশন ডেস্ক »

বিশ্বকাপে যদি কাউকে বা কিছু মিস করেন, সেটা এবাদত হোসেন। বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান এক সাক্ষাৎকারে এমনটাই বলেছেন।

বিশ্বকাপের আগে ভারতে উড়াল দেওয়ার আগে একটি টিভি চ্যানেলকে সাক্ষাৎকার দিয়েছেন সাকিব। সেখানে সঞ্চালক তার কাছে প্রশ্ন রাখেন, ‘বিশ্বকাপের এই দলে কী অভাব অনুভব করছেন?’

উত্তরে সাকিব বলেন, ‘আমার এই দলে একটা মিসিং, সেটা হচ্ছে এবাদত। এবাদত, ও হচ্ছে আমার এই বিশ্বকাপে সবচেয়ে বড় মিসিং।’

চোটের কারণে ছিটকে যাওয়া এবাদতকে মিস করার কারণ উল্লেখ করে সাকিব বলেন, ‘এ বিশ্বকাপটা যেখানে হচ্ছে, যে কন্ডিশনে খেলা হচ্ছে, এখানে যে জিনিসটা দরকার ছিল, সবচেয়ে বড় অস্ত্রটা নেই। সেটা হচ্ছে এবাদত। এই একটা বাদে আমার কাছে মনে হয়, এই দলে আর কোনো দুর্বলতা নেই।’

সাকিব আরও বলেন, ‘আমরা মোটামুটি সব দিকই কভার করার চেষ্টা করেছি। এই ১৫ জন খেলোয়াড়ের ওপর আমাদের পূর্ণ আস্থা আছে। আমি মনে করি এরা যখনই যে সুযোগ পাবে, দেশের জন্য ভালো কিছু করে আসবে।’

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়