Thursday, July 2, 2026
spot_img
Homeমুল পাতাকবি আসাদ চৌধুরী আর নেই

কবি আসাদ চৌধুরী আর নেই

প্রাইম ভিশন ডেস্ক »

খ্যাতিমান কবি আসাদ চৌধুরী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি ওয়া রাজিউন)। আজ বাংলাদেশ সময় দুপুরে কানাডার একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮০ বছর।

সোশ্যাল মিডিয়া পোস্টে খবরটি নিশ্চিত করেছেন আসাদ চৌধুরীর জামাতা ফ্রিল্যান্স চিত্রগ্রাহক নাদিম ইকবাল।

বেশ কিছুদিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন আসাদ চৌধুরী। তিনি ফুসফুস ও হৃদরোগে ভুগছিলেন।

আসাদ চৌধরী ১৯৪৩ সালের ১১ ফেব্রুয়ারি বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়ায় জন্মগ্রহণ করেন। সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তিনি ১৯৮৭ সালে বাংলা একাডেমি পুরস্কার ও ২০১৩ সালে একুশে পদক লাভ করেন।

বেশ কয়েক বছর ধরে সপরিবারে কানাডার টরন্টোয় বসবাস করছিলেন এ কবি।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়