Saturday, July 4, 2026
spot_img
Homeমুল পাতাইসরায়েলের পাল্টা হামলায় ২০০ জন ফিলিস্তিনি নিহত

ইসরায়েলের পাল্টা হামলায় ২০০ জন ফিলিস্তিনি নিহত

প্রাইম ভিশন ডেস্ক »

ইসরায়েলের বিমান হামলায় গাজায় অন্তত ২০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর আগে ফিলিস্তিনের ইসলামপন্থি রাজনৈতিক গোষ্ঠী হামাসের রকেট হামলায় অন্তত ১০০ ইসরায়েলি নিহত হন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, রকেট হামলার জবাবে ওই বিমান হামলা চালায় ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তারা যুদ্ধাবস্থার মধ্যে আছেন। এ জন্য চড়া মূল্য দিতে হবে হামলাকারীদের।

ফিলিস্তিন-ইসরায়েলের মধ্যে বছরের পর বছর সংঘর্ষ-সংঘাত চলছে। শনিবারের হামলা-পাল্টাহামলাকে সবচেয়ে গুরুতর একটি বলে উল্লেখ করা হচ্ছে।

হামাসের বন্দুকধারীদের ভোরের ঠিক পরপরই সীমান্ত অতিক্রম করতে দেখা যায়। একই সময় গাজা থেকে চালানো হয় ব্যাপক রকেট হামলা। বিশ্বের সবচেয়ে ভারী সুরক্ষিত সীমান্ত দিয়ে তারা কীভাবে ‘অনুপ্রবেশ’ করেছিল তা নিশ্চিত হওয়া যায়নি।

সাবাথ ও সিমচাট তোরাহ উৎসবের পর হঠাৎ করে চালানো হামাসের রকেট হামলাকে এক ভিডিও বার্তায় ব্যাপক প্রাণঘাতী বলে উল্লেখ করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হামলার সময় সাইরেন বাজিয়ে দেশটির সাধারণ নাগরিকদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ভারী অস্ত্রসজ্জিত হয়ে ফিলিস্তিনিদের একটি গ্রুপ পিকআপ ট্রাকে ইসরায়েলের দিকে ছুটছে। অন্য একটি ভিডিও দেখে মনে করা হচ্ছে, গাজা থেকে মাত্র এক মাইল দূরে ওই গ্রুপের সদস্যরাই শহরের একটি রাস্তায় ইসরায়েল বাহিনীর সঙ্গে গোলাগুলিতে জড়িয়েছে।

ফিলিস্তিনের সামাজিক মাধ্যমের চ্যানেলে ছড়ানো রিপোর্টে দাবি করা হচ্ছে, অনেক ইসরায়েলি হামাসের হাতে জিম্মি হয়েছেন। তবে এই তথ্য যাচাই করা যায়নি। ফুটেজে ফিলিস্তিনিদের ইসরায়েলি বাহিনীর গাড়ি চালাতেও দেখা গেছে।

ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, হামাসের হামলায় তাদের অন্তত ৫৪৫ জন আহত হয়েছেন। বন্দুকধারীরা হঠাৎ করে ঢুকে পড়ায় বাড়িঘরে আটকা পড়েন অনেক ইসরায়েলি। ঘণ্টার পর ঘণ্টা তাদের সরাসরি সাক্ষাৎকার প্রচার করেছে ইসরায়েলের টেলিভিশনগুলো। সাক্ষাৎকারে তারা বলেছেন, দীর্ঘ সময় ধরে এ ধরনের বেকায়দা পরিস্থিতিতে তারা পড়েননি।

ইংরেজি লেখক ও সাংবাদিক গিডিয়ন লেভি বিবিসিকে বলেছেন, যখন প্রথম রকেট পড়েছিল, তখনও আমি পার্কে জগিং করছিলাম, শব্দটা ছিল ভয়ানক।

হামাসের হামলার পাল্টা জবাব দিতে দেরি করেনি ইসরায়েল। দেশটির সামরিক বাহিনী বলছে, এক ডজনেরও বেশি যুদ্ধবিমান গাজায় হামাসের ওপর হামলা চলাচ্ছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়