Homeমুল পাতাঅপরাধমুক্ত সমাজ গড়তে হবে : লায়ন মোহাম্মদ ইমরান

অপরাধমুক্ত সমাজ গড়তে হবে : লায়ন মোহাম্মদ ইমরান

প্রাইম ভিশন ডেস্ক »

পরিচ্ছন্ন, অপরাধমুক্ত ও সুশিক্ষিত সমাজ গড়ার প্রত্যয়ে সীতাকুণ্ডের নারীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিশিষ্ট শিল্পপতি ও রাজনীতিবিদ জননেতা লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরান। গতকাল সীতাকুণ্ড উপজেলার বিভিন্ন ইউনয়নের প্রায় অর্ধশত স্বাবলম্বী নারী উদ্যোক্তা তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তারা নানান বিষয়ে আলোকপাত করে।

এ সময় উপস্থিত ছিলেন তার পত্নী বিশিষ্ট নারী উদ্যোক্তা, চিটাগং উইমেন্স চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র ভাইস প্রেসিডেন্ট ও লায়ন্স জেলা ৩১৫বি৪, বাংলাদেশের জিইটি ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর লায়ন নিশাত ইমরান। আরও উপস্থিত ছিলেন তার বড় ভাই সীতাকুণ্ডের সাবেক উপজেলা চেয়ারম্যান ইমতিয়াজ ইকরাম।

বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পেলে লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরানের জন্য দ্ব্যর্থহীনভাবে মানুষের দ্বারেদ্বারে ভোট প্রার্থনাসহ সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন সেলিনা আক্তার কলির নেতৃত্বে উপস্থিত নারী নেতৃবৃন্দ। এ সময় ইমরান দম্পতি উপস্থিত নারী নেতৃবৃন্দকে ওষুধি গাছের কলপ উপহার দেন।

লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরান বলেন, যে সমাজে অপরাধ নেই, সেই সমাজ-ই প্রকৃতপক্ষে সুশিক্ষিত সমাজ। তিনি বলেন, নারীরা-ই পারেন গৃহকোণ থেকে অপরাধের শিকড় উপড়ে ফেলে সুশিক্ষার বীজ বহন করতে। সবুজ পৃথিবী গড়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা নির্দেশিত ঘরের দাওয়া থেকে শুরু করে প্রতিটি ইঞ্চি জমিতে ব্যাপকহারে উঠোন বাগান, ছাদবাগানসহ চাষাবাদের মাধ্যমে সবুজ বিপ্লবে নেতৃত্ব দিতে তিনি সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়