Friday, July 3, 2026
spot_img
Homeমুল পাতাএক অ্যাপে চলবে দুই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট

এক অ্যাপে চলবে দুই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট

প্রাইম ভিশন ডেস্ক »

মেটার মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ দুর্দান্ত একটি ফিচার নিয়ে এসেছে। মেটা প্রধান মার্ক জাকারবার্গ এক ফেসবুক পোস্টে জানিয়েছেন, হোয়াটসঅ্যাপ অ্যাপে এখন থেকে দুটি অ্যাকাউন্ট চালানো যাবে।

বৃহস্পতিবার দুপুর ১টায় ফেসবুকে একটি ছবি প্রকাশ করেন মার্ক জাকারবার্গ। তাতে দেখা গেছে, একটি অ্যাপে দুটি অ্যাকাউন্ট লগইন করা যাচ্ছে। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘শিগগিরই আপনার ফোনের একই অ্যাপের মধ্যে দুটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট রাখতে সক্ষম হবেন।’

অনেকেই চান ব্যক্তিগত এবং পেশাগত জীবন আলাদাভাবে রাখতে। কিন্তু এখন হোয়াটসঅ্যাপ মোবাইল নম্বর দিয়ে একটি মাত্র হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টই চালনা করা যায়।ব্যবহারকারীদের চাহিদার কথা মাথায় রেখে মাল্টি-অ্যাকাউন্ট ফিচার নিয়ে কাজ করছে মেটা। এই ফিচারটির মাধ্যমে ব্যবহারকারীরা একই ফোনে দুটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন।

ফিচারটি এখনো পরীক্ষা করছে মেটা। হোয়াটসঅ্যাপের পরবর্তী আপডেটে সম্ভবত এই ফিচার যোগ করা হবে। জানা গেছে, হোয়াটসঅ্যাপ বিজনেসের বিটা আপডেটে আপাতত এটা আনা হয়েছে।

অনুমান করা হচ্ছে, এই ফিচারটি ফেসবুক বা ইনস্টাগ্রামের মাল্টি-অ্যাকাউন্ট ফিচারের মতোই কাজ করবে। এটিতে আপনার একটি প্রাথমিক অ্যাকাউন্ট থাকবে। এর সঙ্গে আপনি এতে একাধিক অ্যাকাউন্ট যুক্ত করতে পারবেন এবং তারপরে আপনি অ্যাপের মধ্যেই প্রয়োজন অনুযায়ী অ্যাকাউন্ট বাছাই করতে পারবেন

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়