Wednesday, July 1, 2026
spot_img
Homeমুল পাতাসিনেমার মেহজাবীন

সিনেমার মেহজাবীন

প্রাইম ভিশন ডেস্ক »

তিনি সিনেমা করবেন, সেই গুঞ্জন বহুবার ছড়িয়েছে। টিভি নাটকের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী নিজেও সিনেমায় অভিনয় করবেন বলে বারবার জানিয়েছেন। তবে কবে কখন সেটি ছিল অজানা। অবশেষে সব অপেক্ষার অবসান ঘটল।

বিশেষ এক সূত্রের খবর, নির্মাতা শঙ্খ দাশগুপ্তের নির্মাণে একটি সিনেমার শুটিংয়ে এরই মধ্যে অংশ নিয়েছেন তিনি। এই নির্মাতা এর আগে অভিনেত্রী বাঁধনকে নিয়ে ওয়েব ফিল্ম ‘গুটি’ বানিয়ে আলোচনায় আসেন। এবার মেহজাবীনকে নিয়ে বানাচ্ছেন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। কোনো ওটিটি প্ল্যাটফর্মের জন্য নয়, চলচ্চিত্রটি সিনেমা হলেই মুক্তি পাবে।

জানা গেছে, নারীপ্রধান চরিত্র নিয়ে এর গল্প। মেহজাবীনই মুখ্য চরিত্র।

তবে এ বিষয়ে এখনও মুখ খুলতে নারাজ মেহজাবীন ও নির্মাতা শঙ্খ দাশগুপ্ত।

জানা গেছে, ফারুকীর উদ্যোগে ‘মিনিস্ট্রি অব লাভ’ প্রজেক্টের অংশও হতে পারে এটি।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়