প্রাইম ভিশন ডেস্ক »
নতুন ইলেকট্রিক গাড়ি আনছে টাটা। এই গাড়ি একবার ফুল চার্জ দিলে টানা ৫০০ কিলোমিটার পথ চলতে পারবে।
ভারতের তৃতীয় বৃহত্তম গাড়ি সংস্থা টাটা মোটরস। তবে বৈদ্যুতিক গাড়ির কথা বললে, টাটাদের ধরে কাছে নেই কেউ। এই দৌড়ে আরও এক ধাপ এগিয়ে থাকতে পারে একগুচ্ছ নতুন বৈদ্যুতিক গাড়ি আনার সিদ্ধান্ত নিয়েছে সংস্থা। সম্প্রতি টাটা মোটরসের ম্যানেজিং ডিরেক্টর শৈলেশ চন্দ্রের কথায় সেই পরিকল্পনা উঠে এসেছে।
এই মুহূর্তে টাটা নিক্সন ইভি, টাটা টিয়াগো ইভি এবং টাটা টাইগার ইভি বাজারে বিক্রি হচ্ছে। এগুলো ছাড়াও আরও একটি বৈদ্যুতিক গাড়ি শিগগিরই বাজারে আসছে।
এর মধ্যে টাটা পাঞ্চ ইভি চলতি বছর লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে সংস্থার ম্যানেজিং ডিরেক্টর শৈলেশ চন্দ্র জানিয়েছেন, টাটা পাঞ্চ, হ্যারিয়ার এবং কার্ভ এই তিন গাড়িতে ফুল চার্জে ৫০০ কিলোমিটার রেঞ্জ পাওয়া যাবে।
টাটার পক্ষ থেকে বলা হয়েছে, ভারতে এই গাড়িটি লঞ্চ হবে। এবং সম্পূর্ণ বৈদ্যুতিক গাড়ির মতো দেখতেই হবে। বর্তমানে বাজারে এটি পেট্রোল ইঞ্জিনের সঙ্গে বিক্রি হয়। দাম শুরু ৬ লাখ রুপি থেকে। গাড়িটি টাইগর অথবা টিয়াগোকে অনুসরণ করে আসতে পারে বাজারে। তবে, সংস্থার পক্ষ থেকে যেহেতু গাড়ির ডিজাইন নিয়ে মন্তব্য করা হয়েছে, তাই পাঞ্চ-এর চেহারায় যে বড় চমক থাকতে চলেছে তা এক প্রকার নিশ্চিত।
টাটা পাঞ্চ ছাড়াও সম্প্রতি হ্যারিয়ার ও সাফারির ফেসলিফ্ট ভার্সন লঞ্চ করেছে সংস্থা। গাড়ি দুটি নতুন রূপে, নতুন ফিচার্স সহ বাজারে এসেছে। যোগ হয়েছে অ্যাডভান্স ড্রাইভার অ্যাসিস্ট্যান্ট সিস্টেমের মতো আধুনিক বৈশিষ্ট্য। আশা করা যাচ্ছে, টাটা পাঞ্চেও থাকবে তেমনই সব সুবিধা।


