Homeমুল পাতা‘আত্মহত্যার’ চেষ্টা তানজিন তিশার

‘আত্মহত্যার’ চেষ্টা তানজিন তিশার

প্রাইম ভিশন ডেস্ক »

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। তিনি আত্মহত্যার চেষ্টা করেছেন বলে খবর পাওয়া গেছে। বিষয়টি দেশের গণমাধ্যমে নিশ্চিত করেছেন তিশার ঘনিষ্ঠজনেরা। তারা জানিয়েছেন, বুধবার মধ্যরাতে রাজধানীর রাজারবাগে নিজ বাসায় তিনি ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

নাম প্রকাশ না করার শর্তে জানানো হয়, অভিনেতা মুশফিক আর ফারহানের সঙ্গে তিশার প্রেমের সম্পর্ক আছে।

তবে বেশ কিছুদিন ধরে তাদের মধ্যে ঝামেলা চলছিল। বুধবার (১৪ নভেম্বর) রাতে তিশা রাজারবাগের বাসা থেকে ফারহানের উত্তরার বাসায় যান। সেখান থেকে ফিরে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন।

সূত্র থেকে আরও জানানো হয়, ঢাকা মেডিকেল থেকে তিশাকে রাজধানীর পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে তিনি চিকিৎসাধীন আছেন।

এ বিষয়ে জানতে বৃহস্পতিবার সকালে অভিনেতা মুশফিক আর ফারহানকে কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়