Homeমুল পাতাশিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর জানাল মাউশি

শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর জানাল মাউশি

প্রাইম ভিশন ডেস্ক »

এমপিওভুক্ত নিয়ে শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)। দেশের প্রায় নয় হাজার শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বৃহস্পতিবার মাউশির মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

মাউশি সূত্র জানায়, বেসরকারি স্কুল-কলেজের আট হাজার ৮০৭ জন শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করা হবে। এর মধ্যে স্কুলের সাত হাজার ৭১৪ জন এবং কলেজের শিক্ষক ও কর্মচারী রয়েছেন এক হাজার ৯৩ জন।

স্কুল পর্যায়ের শিক্ষক-কর্মচারীর মধ্যে ঢাকার ৭২৭ জন, বরিশালের ৫৭৫ জন, ময়মনসিংহের এক হাজার ৩০৪ জন, খুলনার এক হাজার ৪৪৫ জন, চট্টগ্রামের ৭২৯ জন, কুমিল্লার ৬৬২ জন, রাজশাহীর ৭০২ জন, রংপুরের এক হাজার ১২৭ জন এবং সিলেটের ৪৪৩ জন রয়েছেন।

এছাড়া কলেজের শিক্ষক-কর্মচারীর মধ্যে ঢাকার ৯২ জন, খুলনার ১৯৭ জন, রাজশাহীর ১৬৩ জন, বরিশালের ১৪২ জন, চট্টগ্রামের ৭২ জন, কুমিল্লার ৮০ জন, ময়মনসিংহের ১৫৬ জন, রংপুরের ১৫২ জন এবং সিলেট অঞ্চলের ৩৯ জন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়