Homeমুল পাতাক্ষমা চাইলেন তানজিন তিশা

ক্ষমা চাইলেন তানজিন তিশা

প্রাইম ভিশন ডেস্ক »

অভিনেতা মুশফিক আর ফারহানের সঙ্গে প্রেম তানজিন তিশার। প্রেমের খবর, আত্মহত্যা চেষ্টাকাণ্ডে দেশের সংবাদকর্মীদের হুমকি দিয়েছিলেন এ অভিনেত্রী। দেশের একটি বেসরকারি টেলিশন সাংবাদিকের সঙ্গে ফোনালাপে এমন ঔদ্ধত্যপূর্ণ কথা বলেন তিনি। পরে মুহূর্তেই সেই অডিও নেটমাধ্যমে ছড়িয়ে পড়লে তোপের মুখে পড়েন। প্রতিবাদে সরব হন গণমাধ্যমকর্মীরা। নেট মাধ্যমে অভিনেত্রীকে নিয়ে নেটিজেনরা নানা ট্রল ও সমালোচনা করেন।

হাসপাতাল থেকে ফিরে একটি স্ট্যাটাস দেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে এবারের পোস্টটি সাংবাদিকদের উদ্দেশে দিয়েছেন তিশা। শনিবার ( ১৮ নভেম্বর) দুপুর ১টা ৩৩ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি স্ট্যাটাস শেয়ার করেন এ অভিনেত্রী। ওই স্ট্যাটাসে তার ভুলের জন্য দুঃখ প্রকাশ করে সাংবাদিকদের কাছে ক্ষমা চেয়েছেন।

ঘটনার একদিন পর নিজের ভুল বুঝতে পারেন তিশা। ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে চাইলেন ক্ষমা। তিনি লিখেছেন, ‘বিগত কয়েকদিনের অসুস্থতা এবং আমার পারসোনাল লাইফ নিয়ে নানান ভিত্তিহীন কথা ও সংবাদ এবং পরিচিত-অপরিচিত বিভিন্ন ফোন কলে আমি অনেকটাই মেন্টালি পাজলড ছিলাম। এমন সময়ে এক সাংবাদিক ভাইয়ের সঙ্গে কথা বলতে গিয়ে আমি নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে উত্তেজিত হয়ে কিছু কথা বলে ফেলি, যা আসলে ইনটেনশনালি ছিল না।’

তিনি আরো লিখেছেন, ‘সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আমার সফলতার একটা অংশজুড়ে আপনারাও আছেন এবং আপনাদের প্রতি আমার শ্রদ্ধা ও সন্মান সমসময়ই ছিল এবং থাকবে। আমার অনাকাঙ্ক্ষিত কথায় আপনারা কষ্ট পেয়ে থাকলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং সবার উদ্দেশ্যে আমার একটাই কথা, আপনারা আমাকে আমার কাজ ও আপনাদের ভালোবাসায় এতদূর এনেছেন এবং ভবিষ্যতেও কোনো প্রকার গুজবে কান না দিয়ে আমার কাজ ও আমাকে ভালোবেসে যাবেন। আপনাদের সবার দোয়াতে আমাকে রাখবেন।’

উল্লেখ্য, এর আগে গত বুধবার (১৫ নভেম্বর) মধ্যরাতে তানজিন তিশার ঘনিষ্ঠসূত্রের বরাতে জানা যায় তার আত্মহত্যাচেষ্টার খবর। অভিনেতা মুশফিক ফারহানের সঙ্গে প্রেমের জটিলতার জের ধরে বাসায় তিনটি ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেন। এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য নেয়া হয়। সেখানে নিজের পরিচয় লুকাতে শুধু ‘নাহার’ নাম দিয়ে ভর্তি হন।

তারপরে রাজধানীর পান্থপথের একটি হাসাপাতালে উন্নত চিকিৎসার জন্য নেয়া হলে পরের দিন বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিকেল ৪টায় অভিনয় শিল্পী সংঘের পক্ষ থেকে সাংবাদিকদের পাঠানো এক বার্তায় জানানো হয়, সুস্থ হয়ে বাসায় অবস্থান করছেন অভিনেত্রী তানজীন তিশা।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়